এক্সপ্লোর

Howrah-Katwa Local: প্ল্যাটফর্মে স্তূপাকৃত স্লিপার, ধাক্কা লেগে ঢুকে গেল কামরায়, হতাহত এড়াল হাওড়া-কাটোয়ো লোকাল

Purba Bardhaman News: ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনও রকমে।

কাটোয়া: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন (Howrah-Katwa Local)। কাটোয়ার দাঁইহাট স্টেশনের প্ল্যাটফর্মে স্লিপারে ধাক্কা লাগে। চার নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য রাখা ছিল প্রচুর স্লিপার। সেখানেই ধাক্কা মারে লোকাল ট্রেনটি। তা নিয়ে ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে কোনও রকমে। অন্যথায় অনর্থ ঘটে যেতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে (Purba Bardhaman News)।

মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। চালকের তৎপরতাতেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এদিন হাওড় থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। কাটোয়ার আগে দাঁইহাট স্টেশনে সকাল থেকে কাজ চলছিল। চার নম্বর প্ল্যাটফর্মে জমা ছিল স্লিপার। চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার সময় সেই স্লিপারেই ধাক্কা মারে ট্রেনটি। এতটাই তীব্র ছিল ধাক্কা যে ট্রেনের কামরার ভিতরও স্লিপারও ঢুকে যায় বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামরূপ এক্সপ্রেসকে আগে করার জন্য, হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটিকে সিগনাল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় দাঁইহাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই প্ল্যাটফর্রমের ধার ঘেঁষে পড়েছিল প্রচুর স্লিপার। তাতেই ধাক্কা মারে ট্রেনটি। তাতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির প্রথম দু'টি কামরা প্ল্যাটফর্মে ঢুকতেই এই বিপত্তি ঘটে। তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন চালক। তাতেই যাত্রীরা রক্ষা পেয়েছেন। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'ছোটবেলায় স্বপ্ন ছিল...সুযোগ হয়নি', জরুরি অবতরণের পর সেনার সান্নিধ্যে মমতা, শোনালেন আক্ষেপ

এই ঘটনায় আরও একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্ল্যাটফর্মের উপর স্লিপার জমা করে রাখা ছিল, কেন তা কারও নজরে পড়ল না এবং কোন যুক্তিতে ট্রেনটিকে ঢোকানো হল প্ল্যাটফর্মে, তা নিয়ে প্রশ্ন উঠছে। চালক সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছেন সকলে। স্টেশন কর্তৃপক্ষের ভূমিকা তাই প্রশ্নের মুখে। 

এদিন দুর্ঘটনার পর প্ল্যাটফর্মে পৌঁছন রেলের কর্মী-আধিকারিকরা। স্লিপার সরানোর চেষ্টা চলছে। যাত্রীদের অন্য ট্রেনে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ট্রেনের চালক জানিয়েছেন, প্রচণ্ড শব্দ শুনে বিষয়টি চোখে পড়ে তাঁর। তাতেই ট্রেন থামিয়ে দেন। রেলের এক আধিকারিক জানিয়েছেন, স্লিপারে হালকা স্পর্শ করেছে ট্রেনটি। কিন্তু গোটা ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে রেল।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget