এক্সপ্লোর

Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মে 'টাকা নেওয়ার' অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে নানা সমস্যা। কোথাও ফর্ম পূরণে কাটমানি নেওয়া, তো কোথাও ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রানা দাস, পূর্ব বর্ধমান: সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই বাংলায় চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। কিন্তু এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে নানা সমস্যা। কোথাও ফর্ম পূরণে কাটমানি নেওয়া, তো কোথাও ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার পুর্ব বর্ধমানেও এমনই অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। 

কী অভিযোগ উঠেছে?

ট্যাক্স মেটালে তবেই পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম, এমন অভিযোগ উঠল। আবার যদি ট্যাক্স মেটানো থাকে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের জন্য নিতে হবে বংশ পরিচয় সার্টিফিকেট। যার মূল্য ৫০ টাকা। এমনই অভিযোগ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে। 

গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম চাইলেই বলে দেওয়া হচ্ছে আগে ট্যাক্স মেটাতে হবে। আর তা যাদের দেওয়া আছে তাদের ৫০ টাকা দিয়ে নিতে হবে বংশপরিচয় সার্টিফিকেট। এই সার্টিফিকেট না থাকলে নাকি পাওয়া যাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তাই বাধ্য হয়ে অনেকেই  ট্যাক্স দিয়ে রশিদ নিচ্ছে। কেউ আবার ৫০ টাকা দিয়ে নিচ্ছে বংশপরিচয় সার্টিফিকেট।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কোনও ভুল বোঝাবুঝি নয়। চিন্তা নয়। বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ক্যাম্প থেকে একটা ইউনিক নম্বর দেওয়া থাকবে। প্রথমে যে মা-বোনেরা আসবেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হত। তার পর আর একটা ক্যাম্পে যেতেন। আমরা এটাকে সরলীকরণ করেছি। মমতা বলেন, দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। সেই ক্যাম্পে যে সরকারি অফিসার থাকবেন তিনি একটা ফর্ম দেবেন। সেই ফর্মে একটা নির্দিষ্ট নম্বর থাকবে। তাঁর কাছেই সেই নম্বরটা রেকর্ড করা থাকবে। এই ফর্মের ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। যাতে এটা কেউ অপব্যবহার করতে না পারেন সেই জন্য। বিনামূল্যে ফর্ম পাওয়ার পর সেটা ওখানে পূরণ করে জমা দেবেন।

যদিও পঞ্চায়েত প্রধান লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে ট্যাক্স নেওয়ার ঘটনা মানতে চাননি। তিনি বলেন যার ইচ্ছা হচ্ছে তারা ট্যাক্স দিচ্ছে। এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের সম্পর্ক নেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget