এক্সপ্লোর

East Burdwan News: পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল ! ভোটের আগে ফের সক্রিয় গরু পাচার চক্র?

East Burdwan Cattle Case: লোকসভা ভোটের ঠিক আগে ফের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে, পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল !

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  গরুপাচার মামলায় এরাজ্যে কম জল গড়ায়নি। গ্রেফতার হন শাসকদলের অন্যতম হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এদিকে লোকসভা ভোটের ঠিক আগে ফের চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এল। তবে এবার বীরভূম নয়,ঘটনাটি প্রকাশ্যে এসেছে পূর্ব বর্ধমানে। পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল ! পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারির চকদিঘি মোড়ের কাছে একটি গরু বাস থেকে ব্যস্ত জিটি রোডের ওপর ছিটকে পড়ে যেতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় আটকানো হয় বাস। দেখা যায়, বাসের ভিতর  যাত্রী তো নেই-ই, আসনও নেই কোনও। তার বদলে বাঁধা রয়েছে একপাল গরু।

বাস চালক দাবি করেন, বৈধ কাগজ নিয়েই বিহার থেকে হুগলির পাণ্ডুয়ায় নিয়ে যাচ্ছিলেন গরুগুলিকে। প্রশ্ন উঠছে,এভাবে পর্দা ঢাকা বাসে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি ফের সক্রিয় হয়েছে উঠেছে গরু পাচার চক্র? (Cattle Scam) এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। এদিকে গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। দুয়ারে লোকসভা ভোট। তার আগে সম্প্রতি  বীরভূমে গিয়ে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

তৃণমূল নেত্রী বলেছিলেন, 'অনুব্রতকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি।' বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করে পিএমএলএ আইন নিয়েও সরব হয়েছিলেন তিনি। পাল্টা আক্রমণ শানিয়েছিল বিরোধীরাও।এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় , ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে রয়েছেন। এতকিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল। এই পরিস্থিতিতে এদিন নাম না করে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল

মুখ্যমন্ত্রী বলেন, 'আরেকটা আইন করে রেখে দিয়েছে। কী খায় না মাথায় দেয়। পিএমএলএ। পামলা, না আমলা, জানি না, না গামলা। কারওর বিরুদ্ধে তোমার নিশ্চই অভিযোগ থাকতে পারে। কিন্তু, বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? তুমি বিচার কর। তুমি উইটনেস নাও। তুমি এভিডেন্স নাও। তুমি চার্জশিট দাও এবং ল লয়ের পথে চলুক। কিন্তু, বিনা বিচারে একেক জনকে বছরের পর বছর জেলের মধ্য়ে আটকে রেখে দিয়ে যদি মনে কর ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য় করবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget