এক্সপ্লোর

Purba Bardhhaman: 'টাকা ফেরানো হবে', বিজেপির দলীয় অফিসের বাইরের ফ্লেক্স ঘিরে হইচই

Controversy Around Party Flex: বিজেপির দলীয় কার্যালয়ে একী অদ্ভূত ফ্লেক্স! যা লেখা তা কি সত্য়ি? পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতির নির্দেশে এসে দলীয় কার্যালয়ে যোগাযোগ করলে চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে?

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে (party office) একী অদ্ভূত ফ্লেক্স (flex)! যা লেখা তা কি সত্য়ি? পশ্চিমবঙ্গ (west bengal) রাজ্য (state) বিজেপি সভাপতির (BJP president) নির্দেশে এসে দলীয় কার্যালয়ে যোগাযোগ করলে সত্যিই কি চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে? আপাতত এই প্রশ্নেই হইচই পূর্ব বর্ধমানে (Purba Bardhhaman) যার কেন্দ্রে পদ্মশিবিরের একটি দলীয় ফ্লেক্স। 

কী লেখা ফ্লেক্সে?
যে সমস্ত চাকরিপ্রার্থী তৃণমূল নেতা বা আধিকারিকদের টাকা দিয়ে চাকরি পাননি এবং টাকাও ফেরত পাননি, তাঁরা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে পূর্ব বর্ধমানে বিজেপির জেলা অফিসে যোগাযোগ করলে দায়িত্ব নিয়ে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এমনই লেখা ওই ফ্লেক্সে। বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোড়ন পূর্ব বর্ধমানে। এ কি সত্যি সম্ভব? এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা-কে প্রশ্ন করা হলে তিনি জানান, দলের রাজ্য সভাপতির নির্দেশেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তাঁর কথায়,'যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের আমরা সাহায্য করব। আমাদের কাছে জানালে রাজ্য সভাপতির কাছে পাঠিয়ে দেব।' আইনি ব্যবস্থার মাধ্যমে উপায় হবে, সংযোজন তাঁর। সম্প্রতি বর্ধমানে একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন সুকান্ত মজুমদার। বড়নীলপুর এলাকায় একটি পথসভা হয়েছিল তখন। সেখানেই তিনি বলেছিলেন, ' দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙ্গিয়ে দিন। যাঁরা টাকা দিয়েও চাকরি পাননি তাঁরা জেলা কার্যালয়ে যোগাযোগ করুন। তাঁদের নাম গোপন রাখা হবে।' তবে বাসিন্দাদের একাংশের বক্তব্য, অভিযুক্ত নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন সুকান্ত। সেই মর্মেই দায়িত্ব নিতে বলা হয়। 

সরব তৃণমূল...
বিজেপির এই ফ্লেক্স নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্য পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানে। তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের বক্তব্য, কারও এই ধরনের সমস্যা হলে প্রশাসনের কাছে যাবেন। পুলিশের কাছে যাবে। বিজেপি অফিসে কেন যাবে? তৃণমূল নেতার দাবি, 'আসলে বিজেপি জানে কারা টাকা নিয়েছে। তাদের যোগসাজশেই এসব হয়েছে।' প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীরা তোপ দাগছেন তৃণমূলের বিরুদ্ধে। তার মধ্যে বিজেপির এই ফ্লেক্স শাসকদলকে বাড়তি কোনও অক্সিজেন জোগাবে না তো? জল্পনা শুরু হয়েছে এর মধ্যেই।

আরও পড়ুন:সাতসকালে রানিকুঠিতে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget