এক্সপ্লোর

Purba Medinipur: শ্রমিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ, হলদিয়ায় চালু হেল্প-ডেস্ক

Purba Medinipur News: হলদিয়া শিল্পাঞ্চলের চারটি থানায় চালু হল ‘লেবার হেল্প ডেস্ক’। ২৪ ঘণ্টাই দেওয়া হবে পরিষেবা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শিল্পাঞ্চলে নানা সময় শ্রমিক-সংক্রান্ত নানা সমস্যা দেখা যায়। কখনও মজুরি সংক্রান্ত সমস্যা। কখনও আবার কাজের সময় নিয়ে নানা অভিযোগ। এবার তার জন্য পদক্ষেপ করল পুলিশ। শ্রমিকদের অভাব-অভিযোগ শোনার জন্য হলদিয়া শিল্পাঞ্চলের চারটি থানায় চালু হল ‘লেবার হেল্প ডেস্ক’। ২৪ ঘণ্টাই দেওয়া হবে পরিষেবা।

কী কী অভিযোগ:
বেতন না পাওয়া, বেশি কাজ করিয়ে কম মজুরি দেওয়া অথবা পিএফ, ইএসআই নিয়ে নানা অভিযোগ। হলদিয়া শিল্পাঞ্চলে প্রায়ই ওঠে এধরনের অভিযোগ! এবার থেকে এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করার কাজ করবে 'লেবার হেল্প ডেস্ক'।

কোন থানায় হেল্প-ডেস্ক:
এই চারটি থানা হল, হলদিয়া, দুর্গাচক, ভবানীপুর ও সুতাহাটা।  

হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে বলেন, 'এর আগে অনেক অভিযোগ এসেছে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বেশি কাজ করিয়ে কম টাকা দেওয়া। কেস হলে বা আইনি সহায়তার জন্য চালু করলাম। অভিযোগ এলে সমাধান করার চেষ্টা করব।' হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন কিছু নয়। চলতি বছরের গোড়ায় এক্সাইড কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতাকে।

বারবার শ্রমিক অসন্তোষ হওয়ায় তা ভাল ভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। ২৮ মে হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় এসে ঠিকাদারদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'যাঁরা শ্রমিকের নামে শ্রমিকের মুখের গ্রাস কেড়ে নিয়ে নয়ছয় করছো, তাঁদের হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি। ঠিকাদারি করো নাহলে তৃণমূল করো, দুটো একসাথে হবে না।' পরের দিনই হলদিয়ার বিভিন্ন কারখানার ঠিকাদারদের নিয়ে বৈঠক করে পুলিশ। এরপরই শ্রমিকদের জন্য চালু হল হেল্প ডেস্ক। 

সরব বিরোধীরা:
শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য লেবার কমিশন ও বিভিন্ন দলের শ্রমিক সংগঠন রয়েছে। পুলিশ আলাদা হেল্প ডেস্ক কেন করেছে? এই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক বলেন, 'শ্রমিক ইউনিয়নের মাধ্যমে দাবি দাওয়া আদায়ের যে বিষয় ছিল, সেটা পুলিশের হাতে তুলে দিয়েছে। যারা টেবিলের তলায় লুকোয়, তারা কী সমাধান করবে? শ্রমিকদের ভয় দেখানোর চেষ্টা ছাড়া কিছু নয়।' ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি বলেন, 'পুলিশ নির্ভর দল। সভাপতি কে হবে, সেটাও পুলিশ ঠিক করে দেয়।' বিরোধীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: 'তোলা' না দেওয়ায় বাধা সম্পত্তি বিক্রিতে! কাঠগড়ায় তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget