এক্সপ্লোর

Purulia: সাইকেল নিয়ে বেরিয়েছিল টিউশনি পড়তে, পথ দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর

Purulia News: রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে এই পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম পিউ বাউরি (১৬)। বাড়ি আদ্রা থানা অন্তর্গত দোলনডাঙ্গা গ্রামে।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় (Purulia)। জানা গিয়েছে যে মৃতা একাদশ শ্রেণির ছাত্রী। সূত্রের খবর, শনিবার সকালে পুরুলিয়া বরাকর রাজ্য সরকার উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Raghunathpur Super Speciality Hospital) অদূরে এই পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম পিউ বাউরি (১৬)। বাড়ি আদ্রা থানা অন্তর্গত দোলনডাঙ্গা গ্রামে।

কীভাবে দুর্ঘটনা ঘটল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাইকেল নিয়ে প্রাইভেট টিউশন পড়তে রঘুনাথপুরের দিকে যাচ্ছিল পিউ। সেই সময় পুরুলিয়ার দিক থেকে আগত বেপরোয়া ভাবে একটি চার চাকা গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে পিউ সড়ক থেকে প্রায় ৫০ মিটার দূরে ক্ষেতের মাঝে চলে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় পড়েছিল সেই কিশোরী। সেই গাড়ির আরও কয়েকজন আহত হন। ঘটনার খবর দেওয়া হয় রঘুনাথপুর থানায়। রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা পিউকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া বাকিদের মধ্যে আহত শিশুসহ চারজনের চিকিৎসা চলছে রঘুনাথপুর সুপারসিসিটি হাসপাতালে।

গতকাল মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছাত্রের

পথ দুর্ঘটনায় (road accident)মর্মান্তিক মৃত্যু (death)স্কুলপড়ুয়ার (school student)। মুর্শিদাবাদের (mursidabad)হরিহরপাড়ার মহিষমারা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। আচমকা এই খবরে এলাকায় শোকের ছায়া। কার্যত বাকরুদ্ধ মৃত ছাত্রের পরিবার।

কী হয়েছে এদিন?
 
মৃতের নাম সাহিন শেখ। বছর বারোর ওই কিশোর নওদার কেদারচাঁদপুর এলাকার বাসিন্দা। পড়ত হরিহরপাড়ার মহিষামারা ঘোড়ামারা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে। প্রতিদিনের মতো শুক্রবারও স্কুলের জন্য বেরিয়েছিল সাহিন। হঠাতই রাস্তায় একটি ট্রাক্টরের চাকার নিচে চলে আসে। সেখানেই পিষ্ট হয়ে মৃত্য়ু হয় তার। এই দুর্ঘটনাকে কেন্দ্রে করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া ও নওদা থানার পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। ইতিমধ্যে ঘাতক ট্র্যাক্টরটি আটক করেছে পুলিশ। কিন্তু চালক এখনও ফেরার। এলাকার বাসিন্দা ওই কিশোরের মৃত্য়ুতে শোকের ছায়া কেদারচাঁদপুরে। কোথা থেকে কী হয়ে গেল এখনও বুঝে উঠতে পারছে না মৃতের পরিজনেরা। থমথমে পরিবেশ। চালকের খোঁজখবর করছে পুলিশ। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget