এক্সপ্লোর

Purulia News: 'নুন খেলে গাইতে হবে গুণ' এবার পুরপ্রধানের নিশানায় লোকশিল্পীরা

West Bengal News: এবার নিশানায় লোকশিল্পীরা। রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেল পুরুলিয়ার পুরপ্রধানের গলায়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সরকারের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় পুরুলিয়ার (Purulia News) পুরপ্রধানের রোষে লোকশিল্পীরা। হুঁশিয়ারির সুরে পুরপ্রধান বলেন, 'সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছেন, আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনেও যোগ দিচ্ছেন। দু-নৌকায় পা দিয়ে চললে হবে না, গাছেরও খাবে তলারও কুড়োবে।'

পুরুলিয়ায় ৫০০ লোকশিল্পীকে জেলা ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে এই উৎসবের আমেজ তৈরি হয়। সেখানেই বির্তকে জড়ান পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। সরকারি নথিভুক্ত লোক শিল্পীদের কার্যত হুঁশিয়ারি দেন তিনি। ২৮ সেপ্টেম্বর পুরুলিয়া শহরে স্থানীয় রবীন্দ্র ভবনে এক দিনের শিল্পী কর্মশালা হয়। জেলা তথ্য সাংস্কৃতিক দফতরের সহযোগিতায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ওই অনুষ্ঠানে এইভাবেই  হুঁশিয়ারি দেন তিনি।

জেলায় এই মুহূর্তে ২১ হাজার ৯০০ নথিভুক্ত শিল্পী রয়েছেন।  বিভিন্ন সময় তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে ডাক পান। কোথাও সরকার বিরোধী সভা বা কোথাও বিরোধী দলের প্রচারে এই শিল্পীরা ডাক পেয়ে সেখানে যান। আর এই নিয়ে পুরপ্রধান বলেন, "সরকারের বিরুদ্ধে ডেপুটেশন হবে আন্দলন হবে, সরকারের বিরুদ্ধে কুশপুতুল দাহ করা হবে, আর সেই প্রোগ্রামে শিল্পীরা হাজির হবে। এটা মানানসই এটা করা যায়। সরকারি ভাতা প্রাপক যে শিল্পী সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে সেই মঞ্চে থাকছে, এটা কী নিয়ম? দুদিকে দুনৌকায় পা দিয়ে চলা যায় না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোনও সরকারী ভাতা নেব না, কোনও সম্মান পেয়ে থাকলে পুরস্কার ফিরিয়ে দেব, কার্ড সারেন্ডার করে দেব।''

উপস্থিত শিল্পীদের মধ্যে এই নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। জেলার প্রখ্যাত ঝুমুর শিল্পী শিশুপাল সহিস বলেন, "যখন সরকারের প্রচার অনুষ্ঠান হবে তখন না হয় সরকারের কথা সরকারের যে সমস্ত বক্তব্য থাকে সেই বক্তব্যের উপরে আমরা গান গাই। আর কোনও বেসরকারি অনুষ্ঠান থাকে তাহলে সেখানে কেউ অনুরোধ করলে আমরা না করতে পারি না। আসলে এই ধরনের বক্তব্যটা উচিত নয়। কেন না শিল্পী তো কোনও রাজনৈতিক দলের নয়। শিল্পী নিজেই নিজের জায়গা তৈরি করেছে। আমাকে মান্যতা দিচ্ছে বলে আমাকে সরকারের পেছনে ছুটতে হচ্ছে সেটা নয়। তাহলে কথাটা অনুচিত, বলাটা ঠিক হয়নি। জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, "বক্তা নিজের বাক স্বাধীনতা থেকেই এই কথা বলে থাকতে পারেন। তবে, সরকারি মঞ্চে এই কথা হয়ত বাঞ্ছনীয় নয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে এদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেব' হুমায়ুনকে নিশানা শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget