এক্সপ্লোর

R G Kar Protest:'কোটি কোটি মেয়েকে পেয়েছি পাশে, যতদিন না বিচার পাচ্ছি ততদিন যেন পাশে থাকে' আর্জি নির্যাতিতার মায়ের

West Bengal News: এক সপ্তাহ আগে এমনই এক শুক্রবার মেয়ের মৃত্যুর খবর এসেছিল তাঁর কাছে। আর সেই মৃত্যুতে তোলপাড় রাজ্য থেকে দেশ। প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের কোণায় কোণায়।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় সব মহল। গত ৯ অগাস্ট মৃত্যু হয়েছে আরজি করের নির্যাতিতার। যার মৃত্যুতে প্রতিবাদে সামিল হচ্ছেন তাঁরই সহ নাগরিকরা। যাঁকে কয়েকদিন আগেও কেউ চিনতেন না, সেই তরুণীর নির্মম পরিণতিতে প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে। এই অবস্থায় নির্যাতিতার মা বলছেন, 'কোটি কোটি মেয়েকে পেয়েছি পাশে, যতদিন না বিচার পাচ্ছি ততদিন যেন পাশে থাকে।'

এক সপ্তাহ আগে এমনই এক শুক্রবার মেয়ের মৃত্যুর খবর এসেছিল তাঁর কাছে। আর সেই মৃত্যুতে তোলপাড় রাজ্য থেকে দেশ। প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের কোণায় কোণায়। আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কোটি কোটি মানুষ। এদিন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সুবিচার পাওয়া পর্যন্ত সবাইকে পাশে থাকার আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা। 

এবিপি আনন্দ: কেন কলকাতা পুলিশের থেকে আস্থা চলে গেল? 

নির্যাতিতার মা: দেরি হয়ে যাচ্ছিল। ব্যাপারটা আমাদের ভাল লাগছিল না। আমি তো মা। আমি তো সব হারিয়ে ফেলেছি। আজকেই সেই অভিশপ্ত দিন। এমন দিন যেন কোনও মায়ের কাছে না আসে। আমি বলে বোঝাতে পারব না আমার মনের অবস্থা। হাসপাতাল থেকে একজন ফোন করে বলেন আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ। তাঁকে বারবার জিজ্ঞেস করি, মেয়ের কী হয়েছে। আমি কি ডাক্তার? আমি বলতে পারি না। আপনারা আসুন। সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছি। তখন তিনি বলছেন, আমি হাসপাতালের সুপার বলছি আপনার মেয়ে আত্মহত্যা করছি। ওখানে (হাসপাতালে) বসিয়ে রেখেছিল। দেখতেই দিচ্ছিল না। পুলিশের পায়ে ধরছি একবার দেখতে দাও। তখন বলছে তদন্ত চলছে। সেদিন খুব হেনস্থা হতে হয়েছে। খুব চাপে রেখেছিল আমাদের। মেয়ের গাড়ি ভাঙার চেষ্টা করছিল। পুলিশ তাড়াহুড়ো করে বের দিল। আমি তখন নেমে বলেছি আমার মেয়ে চলে গিয়েছে। আমার মেয়ের প্রিয় জিনিসটা ভাঙবেন না। আমি সব হারিয়ে ফেললাম। 

এবিপি আনন্দ: শুক্রবার প্রথম ফোনটা কখন এসেছিল? 

নির্যাতিতার মা: প্রথম ফোন আসে সকাল ১০টা ৫৩ মিনিটে। একটা মোবাইল থেকেই ফোনটা এসেছিল। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বলল। সিজার লিস্ট যখন হয়, তখন ওখানে বসেছিলাম। পুলিশ কেস ঘোরানোর চেষ্টা করছিল। আমার মেয়ের ব্যাগ থেকে কয়েকটা রিপোর্ট বের করে দেখান। বলেন আপনার মেয়ে তো অসুস্থ। এত ওষুধ খেত, এত রিপোর্ট। গত সপ্তাহে এই রিপোর্টগুলো করিয়েছিল। আর ওপিডি-তে ডিউটির সময় এমআর ওকে এই ওষুধগুলো দিয়েছিলেন। তারপর আর পারেনি। 

এবিপি আনন্দ: হাসপাতালে কতক্ষণ বসিয়ে রাখা হল? 

নির্যাতিতার মা: আমরা সাড়ে ১২টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আমাদের ৩টে নাগাদ দেখতে দেওয়া হয়েছে। তারমধ্যে বসিয়ে রেখেছিল চেস্ট মেডিসিন বিভাগে। এমনকী ওই সময় অ্যাসিস্ট্যান্ট সুপার বা বিভাগীয় প্রধান কেউ এসে কোনও কথা বলেনি। 

এবিপি আনন্দ: সিবিআই তদন্ত কী আশা রাখছেন?

নির্যাতিতার মা: আমরা আশা রাখছি, আমার মেয়েটা তো চলেই গেছে। অন্তত দোষীরা যেন সাজা পায়। কোনও মা যেন আমার মতো সন্তানহারা না হয়। 

এবিপি আনন্দ: এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি, চিকিৎসকরা কর্মবিরতি করছেন, রাস্তায় নামছেন মহিলারা, কীভাবে দেখছেন? 

নির্যাতিতার মা: দেশবাসীকে অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেদিনও জানিয়েছি। একটা মেয়েকে হারিয়ে কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি। যতদিন না বিচার পাচ্ছি তাঁরা যেন এভাবেই আমার পাশে থাকে। 

এবিপি আনন্দ: হাসপাতাল ভাঙচুর কি টার্গেট করে করা হল? 

নির্যাতিতার মা: আমার মনে হয়েছে এটা প্রমাণ লোপাটের জন্য করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Update: চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়, পথে তিন বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা, যাদবপুরে বন্ধ ক্লাস

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget