এক্সপ্লোর

Howrah: রেলগেট পড়ে থাকলেই দুর্ভোগ বাকসাড়ায়, ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয়রা

Howrah News: স্থানীয় বাসিন্দাদের এই দাবি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বাকসাড়ায় রেলের ওভারব্রিজ (overbridge) বা আন্ডারপাসের (underpass) দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা (local residents)। তাঁদের অভিযোগ, ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে (level crossing) রেলের গেট পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবিকে সমর্থন করে কেন্দ্রকে আক্রমণ করেছেন দক্ষিণ হাওড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।

রেলের ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয়রা

ব্যস্ত রাস্তার ওপর লেভেল ক্রসিং। সামান্য কিছুক্ষণ গেট বন্ধ থাকলেই প্রবল যানজট তৈরি হয়। এতেই তিতিবিরক্ত দক্ষিণ হাওড়ার (South Howrah) বাকসাড়ার (Baksara) বাসিন্দারা। এই লেভেল ক্রসিং দিয়ে হাওড়া পুরসভার ৪০, ৪১, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিত্যদিন যাতায়াত করেন। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, একবার গেট পড়লে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সবচেয়ে সমস্যায় পড়েন রোগীরা। এই অবস্থায় অবিলম্বে (immediately) রেলের ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের এই দাবি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন (political controversy)। এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর কথায়, 'বারবার রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্রীয় সরকার প্রতিশোধের রাজনীতি করছে।'

আরও পড়ুন: Medical College: রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে, ধুন্ধুমার মেডিক্যালে

বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাইয়ের পাল্টা দাবি, 'এটা এখানের দীর্ঘদিনের সমস্যা। সমস্যা মেটাতে আমরাও চিঠি দিয়েছি। কিন্তু তৃণমূল সবেতেই রাজনীতি খোঁজে।'

এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

আরও পড়ুন: SSC Group C Case : "লিখিত পরীক্ষায় পাস না করা ২২২ জনকে SSC-র অফিস থেকেই সুপারিশপত্র", উল্লেখ রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget