এক্সপ্লোর

Farmers Protest 2.0: লোকসভা নির্বাচনের আগে ফের পথে, যে দাবি নিয়ে আবারও আন্দোলন কৃষকদের

Key Demands of Farmers: ২০২০-র পর আবারও কেন রাস্তায় নামতে হল কৃষকদের? 

নয়াদিল্লি: নিজেদের দাবিদাওয়া নিয়ে ফের পথে নামলেন কৃষকরা। পঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ২০০-র বেশি কৃষক সংগঠন। কৃষকদের এই 'দিল্লি চলো' আন্দোলন ঠেকাতে রাজধানীতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে কেন্দ্র। কিন্তু ২০২০-র পর আবারও কেন রাস্তায় নামতে হল কৃষকদের?  উত্তর একটাই, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের উপর আইনি সিলমোহর। (Farmers Protest 2.0)

দুধ ছাড়া মোটামুটি সব কৃষিজাত পণ্যই ক্রেতাদের বাজারে বিক্রি করেন কৃষকরা। এক কেজি বা দু'কেজি করে নয়, কুইন্টালে বাজারে কৃষিজাত পণ্য নিয়ে যান তাঁরা। এতে চাহিদার অনুপাতে জোগান বেশি হয়ে যায়। ফলে সাধারণত যে বারে বিক্রি হয় ফসল, তার চেয়ে অনেক কম দামেই ফসল ছেড়ে চলে আসতে হয় কৃষকদের। এতে লোকসান হয় তাঁদের। ফসলের মূল্য নির্ধারণের অধিকারও থাকে না। (Key Demands of Farmers)

কিন্তু নামমাত্র দামে ফসল বাজারে ছেড়ে আসতে হলেও, সেই ফসল চাষ করার সময় বীজ, সার, ডিজেল, ট্র্যাক্টর সবকিছুই বাজারমূল্যে কিনতে হয় কৃষকদের। তাই ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইনি সুরক্ষার দাবিতে লাগাতার দাবি জানিয়ে আসছেন কৃষকরা, যাতে চাষের খরচের নিরিখে সরকার ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেয় এবং নামমাত্র দামে ফসল ছেড়ে দিতে না কৃষকদের, ক্ষতির মুখে পড়তে না হয় তাঁদের। 

আরও পড়ুন: PM Surya Ghar: বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ, ঘোষণা হয়েছিল বাজেটে, এবার প্রকল্পের সূচনা মোদির

সামনে লোকসভা নির্বাচন, তার আগে জনগণের মন পেতে মরিয়া সব দলই। তাই তাদের নির্বাচনী ইস্তেহারে অন্তত যাতে বিষয়টির উল্লেখ থাকে, সেই দাবিও তুলছেন আন্দোলনকারী কৃষকরা। এ নিয়ে নানা মত বিশেষজ্ঞ মহলের। অর্থনীতিবিদদের কারও কারও মতে, যদি সরকার ফসলের দাম বেঁধে দেয়, সেক্ষেত্রে বাজারের চাহিদা অনুযায়ী বিশেষ কিছু ফসলেরই চাষ করবেন কৃষকরা। তাতে কিছু ফসলের অতিরিক্ত জোগান দেখা দেবে। বাকি ফসল নিয়ে উৎসাহ থাকবে না তেমন। 

তাই কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে সরকারের অর্থনৈতিক পদক্ষেপ করা উচিত বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের কারও কারও। তাঁদের মতে, সহায়ক মূল্যের পরিবর্তে কৃষকদের রোজগারের ব্যবস্থা করে দেওয়া উচিত সরকারের। অর্থাৎ বছরে কিছু টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা করতে হবে সরকারকে। জমির পরিমাণের নিরিখে বা মাথার নিরিখে এই টাকার পরিমাণ নির্ধারণ করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 

কিন্তু প্রত্যেক কৃষককে সমপরিমাণ টাকা দেওয়ার বিরোধী অর্থনীতিবিদদেরই একাংশ। তাঁদের দাবি,  যাঁরা বেশি ফসল উৎপাদন করেন, চাষে অনেক বেশি সময় এবং পরিশ্রম বিনিয়োগ করেন, এক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়বেন। কারণ বহু কৃষক সারাবছর শুধুমাত্র চাষই করেন, অনেকে চাষ করেন বছরের কিছু নির্দিষ্ট সময়। তাই সারাবছর চাষ করেন যাঁরা, তাঁদের সুরক্ষিত রাখতে ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া উপায় নেই বলে মত অর্থনীতিবিদদের একাংশ। 

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়ারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের জন্য ক্রেতাদের উপর চাপসৃষ্টি করা যেতে পারে। যেমনটি চিনিকলগুলির ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। আইনত সেখানে আখচাষিদের ন্যায্য দাম দিতে হয়। ফসল কেনার ১৪ দিনের মধ্যে মিটিয়ে দিতে হয় মূল্য। আবার সরকারি সংস্থাই সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারে। সরকার যদি অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে কৃষকদরা বাজারে নামমাত্র মূল্য ফসল বিক্রি করতে বাধ্য হলে, তাঁদের ঘাটতি পুষিয়ে দিতে পারে সরকার। মধ্যপ্রদেশে এর প্রয়োগ হয়েছে আগে। হরিয়ানাতেও কিছু ফসলের উপর এই পদ্ধতিই প্রয়োগ করা হয় কিছু ফসলের উপর। 

তবে ওই দুই রাজ্যেই মান্ডি রয়েছে, যেখানে সরকারের খাতায় নাম নথিভুক্ত রয়েছে কৃষকদের। এর ফলে, প্রত্যেক লেনদেনের রেকর্ড থাকে। কত টাকায় ফসল বিক্রি করছেন কৃষক, কত পরিমাণ ফসল বিক্রি করছেন, সবের রেকর্ড রয়েছে সরকারের কাছে। প্রত্যেক দেশে তা চালু করতে সরকারকেই উদ্যোগী হতে হবে। 

সেরা শিরোনাম

CJP Protest : 'আইনের প্রতি কোনও শ্রদ্ধাই দেখাননি', বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল ককরোচ জনতা পার্টির ২ নেতার
CJP Protest : 'আইনের প্রতি কোনও শ্রদ্ধাই দেখাননি', বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল ককরোচ জনতা পার্টির ২ নেতার
ABP Ananda Top 10, 20 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
News Live Blog : 'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
'এই ধরনের অসভ্যতামি বরদাস্ত করা যায় না', বামেদের বুক স্টলে হামলায় প্রতিবাদ রাজ্যের অর্থমন্ত্রীর
Viral Video: প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু
প্রচণ্ড জোরে এসে সোজা গাছে ধাক্কা বাইকের, শূন্য লাফিয়ে ছিটকে গেল চালক-যাত্রী, ঘটনাস্থলেই মৃত্যু

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget