এক্সপ্লোর

Suvendu Adhikari: রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন, এবার নন্দীগ্রামে রামমন্দির তৈরির ঘোষণা শুভেন্দু অধিকারীর

Ram Mandir: ঠিক এক বছর আগের ২২ জানুয়ারি সরযূর তীরে উৎসবের আবহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি। বছর ঘুরতেই গেরুয়া শিবিরের নজরে রাম মন্দির।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে যেদিন রাম-মন্দিরের ভূমিপুজো, সেদিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির তৈরির কথা ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। রামনবমীর দিন হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। মন্দির ইস্যুতে শাসক দল তৃণমূল ও  বিজেপিকে বিঁধেছে বাম-কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

ঠিক এক বছর আগের ২২ জানুয়ারি সরযূর তীরে উৎসবের আবহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদি। বছর ঘুরতেই গেরুয়া শিবিরের নজরে রাম মন্দির। মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হবে রাম-মন্দির। বুধবার সাগরদিঘিতে হল ভূমিপুজো। অন্য়দিকে রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিবমন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা নন্দীগ্রামের সোনাচূড়ায় তৈরি হবে রামন্দির। ৬ এপ্রিল হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। গতকাল তিনি বলেন, "সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে। আড়াই বিঘা মতো, আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী ৬ এপ্রিল, রামনবমী দিন, সেখানে ভিত পুজোর মধ্যে দিয়ে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব।''                                   

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে ফের তৃণমূল বিজেপির মধ্য়ে মন্দির-মসজিদের রাজনীতির লড়াই। রাজনীতির ময়দানে মন্দির বনাম মসজিদ। একদিকে, শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। সিপিএম-কংগ্রেস দাবি করছে, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, ভোটে ফায়দা তুলতে এটাই তো বিজেপি-তৃণমূলের বরাবরের কৌশল। কয়েকদিন আগেই দিঘায় ‘জগন্নাথ ধামের’ সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে সেই মন্দিরের। ধুমধাম করে করা হবে রথযাত্রা।

গতকালই মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম-মন্দিরের ভূমিপুজো হয়। আমন্ত্রণ জানানো হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রীকে। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও। সাগরদিঘির অলঙ্কার গ্রামে প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হবে রাম-মন্দির। রামলালার মূর্তি ও ফলক নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে যান বঙ্গীয় হিন্দুসেনার প্রতিষ্ঠাতা-সভাপতি অম্বিকানন্দ মহারাজ। মুর্শিদাবাদে এই রামমন্দিরের জন্য জমি দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী। দান করেছেন ১১ শতক জমি। 

আরও পড়ুন: Narayan Goswami Comment Controversy: মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget