এক্সপ্লোর

Suvendu Adhikari: দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ? ৫ দিন ধরে বিলির ঘোষণা শুভেন্দুর

Rath Yatra 2025: রথের রশিতে টান পড়বে শুক্রবার। আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথদেবের কৃপাদৃষ্টির জন্য় মরিয়া বাংলার শাসক-বিরোধী সব পক্ষ।

কলকাতা: দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ (Rath Yatra 2025)। তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে প্রসাদ বিলির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৫ দিন ধরে এই মহাপ্রসাদ বিলি করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। 

রথের রশিতে টান পড়বে শুক্রবার। আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথদেবের কৃপাদৃষ্টির জন্য় মরিয়া বাংলার শাসক-বিরোধী সব পক্ষ। রথে নিজের কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বেলা ১২টার সময় কলকাতা। বিকেল ৪টের সময় ইসকন মেচেদার রথযাত্রা, ১ লক্ষ লোক নিয়ে হবে। আমার, মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। মালদার মথুরাপুর, মানিকচকেরও ডাক আছে। দুনিয়ার ডাক আছে। আমরা বরাবর করি, নতুন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো, রাজ্যজুড়ে বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে শুরু করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরা। বুধবার পাল্টা পুরীর মন্দির থেকে আনা জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, "(শুক্রবার) ৩ টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক। ওখান থেকে বিতরণ শুরু হবে। ৫ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে।''

কলকাতা থেকে দিঘা, রথযাত্রাকে কেন্দ্র করে কার্যত পোস্টার-ব্যানারে ছেয়ে দিয়েছে তৃণমূল আর বিজেপি। কোথাও দিঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের পোস্টার। আবার কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া পোস্টার। তাতে নরেন্দ্র মোদি, শুভেনদু অধিকারীর ছবি। দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবারই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথির রাস্তায় সারলেন জনসংযোগ। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এবারই প্রথমবার রথযাত্রা। কোনও খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ ৫ জন মন্ত্রীকে রথযাত্রার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সূত্রের দাবি, রথযাত্রার আগে বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে 'নেত্র উৎসবে' যোগ দেবেন মুখ্যমন্ত্রী।বপুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget