এক্সপ্লোর

Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে কুন্তল ঘোষ

Recruitment Scam: টাকার উৎস বলতে হবে, কুন্তলের আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারকের।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হল কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)।

পাশাপাশি এদিন প্রশ্ন উঠেছে, টলিউডে (Tollywood) নিয়োগ দুর্নীতির অভিশাপের শিকড় কি আরও গভীরে? আরও একাধিক অভিনেতা-অভিনেত্রীর কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে?

ইডি (ED) সূত্রে অন্তত সেরকমই ইঙ্গিত। ইডি সূত্রে খবর, তাদের নজরে রয়েছেন টালিগঞ্জের আরও অন্তত ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। আগামী সপ্তাহে তাঁদের তলব করতে পারে ইডি, খবর সূত্রের। 'কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে টাকা। পার্টনারশিপ ফার্ম তৈরি করে শর্ট ফিল্ম তৈরির জন্য বিনিয়োগ করা হয়েছিল। বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। কিন্তু এত টাকার উৎস কী, সদুত্তর দিতে পারেননি কুন্তল', দাবি ইডির আইনজীবীর।

সূত্রের খবর, বিচারকের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কুন্তলের আইনজীবীকে। 'সাড়ে ৬ কোটি টাকার উৎস কী? আপনার অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে, জবাব আপনাকেই দিতে হবে,' কুন্তলের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারকের। সব সাদা টাকা, পাল্টা দাবি কুন্তলের আইনজীবীর। তবে থেমে থাকেননি ইডির আইনজীবীও। 'সাদা টাকা বলে কিছু হয় না, সেই টাকা কোথা থেকে এল সেটা বলতেই হবে। অ্যাকাউন্টে যদি ৫০ হাজার টাকাও আসে, বলতে হবে তার উৎস কী? আপনি ৫ কোটি টাকা নিলেন, ট্যাক্স দিলেন, সেটা সাদা হয়ে গেল?' কুন্তলের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারকের।

'আপনি ৫০টি বাড়ি-গাড়ি করতে পারেন, কিন্তু টাকার উৎস বলতে হবে,' কুন্তলের আইনজীবীর উদ্দেশে মন্তব্য বিচারকের।

এদিকে, অ্যাকাউন্ট ফ্রিজ (Account Frozen) করা হল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee)। ফ্রিজ করা হল শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা (1.5 Crores) রয়েছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি শান্তনু, তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা ও তাঁদের সংস্থার, খবর ইডি সূত্রে। কয়েকজন প্রভাবশালীর নির্দেশ কাজ করেছি, দাবি শান্তনুর, জানা গিয়েছে আরও। 

এর আগের দিন রিমান্ড লেটারে দাবি করা হয়েছিল যে কুন্তল ঘোষ বিভিন্ন সময়ে প্রায় ১ কোটি টাকা নগদ শান্তনু বন্দ্য়োপাধ্যায়কে ধার দিয়েছিলেন। সেই টাকার খোঁজেই, শান্তনু, তাঁর স্ত্রী ও সংস্থার কাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই অ্যাকাউন্টগুলির লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে সেগুলি 'অ্যাটাচ' করা হবে। দফায় দফায় জেরা করা হচ্ছে শান্তনুকে। ইডি সূত্রে খবর, শান্তনু জানিয়েছেন প্রভাবশালীদের নির্দেশেই তিনি কাজ করতেন। কুন্তল ঘোষকেও সেই জন্যই ব্য়বহার করতেন, দাবি তাঁর। 

আরও পড়ুন: বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget