এক্সপ্লোর

Bankura News:রাতের গভীরে খুটখাট শব্দ, খুঁজতে গিয়ে পরিত্যক্ত বহুতল থেকে হাড়গোড় উদ্ধার বাঁকুড়ায়

Remains Of A Skeleton Found:প্রাচীন পরিত্যক্ত বহুতল বাড়ি থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার কালীতলায়। কার হাড়গোড়? পরিত্যক্ত বাড়িতেই বা এল কী ভাবে? উঠছে নানা প্রশ্ন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রাচীন পরিত্যক্ত বহুতল বাড়ি (Deserted Mansion) থেকে হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura) কালীতলায়। কার হাড়গোড়? পরিত্যক্ত বাড়িতেই বা এল কী ভাবে? উঠছে নানা প্রশ্ন।

কী ঘটল?
স্থানীয়দের একাংশের মতে, গত কিছু দিন ধরে রাতের দিকে পরিত্যক্ত ওই বাড়ি থেকে বেশ কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয় অনেকের। কী চলছে খতিয়ে দেখতে আজ সকালে স্থানীয়রাই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখনই নজরে আসে, একটি খাটের উপর বেশ কিছু হাড়গোড় জড়ো করে রাখা। হাড়গোড়গুলি মানুষেরই, সন্দেহ হয় তাঁদের। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়গুলি উদ্ধার করে। 

পরিত্যক্ত বাড়ি নিয়ে...
স্থানীয়রাই জানালেন, বাঁকুড়ার কালীতলা এলাকায় একসময়ের অভিজাত পরিবার হিসাবে নামডাক ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারের। কিন্তু পরিবারের সদস্যরা কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করায়  তাঁদের বিশাল তিন তলা বাড়ি গত কয়েক বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে এখন অসামাজিক কাজকর্ম চলে। তবে গত কয়েক দিন ধরে যে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, তার উৎস খুঁজতে গিয়ে যে হাড়গোড় হাতে আসবে সেটা কেউই আন্দাজ করেননি। আপাতত এলাকায় চাঞ্চল্য এই নিয়ে। কার হাড়গোড়, কেন ওখানে আনা হয়েছিল, কারা এনেছিল, এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

ফিরছে হাবরার স্মৃতি..
চলতি বছরের প্রথম দিকেই পরিত্যক্ত একটি পুকুর থেকে কঙ্কালের খুলি উদ্ধার ঘিরে সাড়া পড়ে গিয়েছিল হইচই উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোলএলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে জানা যায়, পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল কয়েক জন বাসিন্দার। তাঁদেরই নজরে আসে, পুকুরের মধ্যে একটি কঙ্কালের খুলি পড়ে রয়েছে । কোথা থেকে এই খুলি এল, তাস্পষ্ট হয়নি। যে পরিত্যক্ত পুকুরে ঘটনাটি ঘটেছে, তাতে ঘটনার আগে থেকে দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। সেই পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে কঙ্কালের খুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত অক্টোবরে গাইঘাটা থেকে পাঁচ বছর আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়।

আরও পড়ুন:শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget