এক্সপ্লোর

Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও

Kolkata Remal Alert : নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। আর কোথায় কোথায় হবে তুমুল বৃষ্টি ?

ঝিলম করঞ্জাই, কলকাতা : রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। কলকাতাও বিপর্যস্ত। বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে গাছ পড়া, কার্নিশ ভেঙে মৃত্যু, ভয়াবহ চিত্র শহর জুড়ে। রবিবার রাতের অঝোর ধারাপাতের পর সোমবারও ছবিটা খুব অন্যরকম হবে না । আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবারও চলবে রেমাল-দুর্ভোগ।

এর মধ্যে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে। গতকাল রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ড ফল হয় ঘূর্ণিঝড় রেমালের। দক্ষিণবঙ্গে এর প্রভাব থাকবে আগামীকালও। বৃষ্টি চলবে।  এক নজরে আবহাওয়া দফতরের আপডেট । 

২৮ মে 

 লাল সতর্কতা

কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হবে (> 20 সেমি) । এছাড়াও বঙ্গের বিভিন্ন জায়গায় ভারী (07-11 সেমি) থেকে খুব ভারী বৃষ্টি (12-20 সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমলা সতর্কতা 

দার্জিলিং, কালিম্পং, উত্তর ও ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় ভারী (07-11) সেমি) থেকে খুব ভারী বৃষ্টি (12-20 সেমি) হতে পারে।

২৯ মে

হলুদ সতর্কতা 

এদিন ভারী  বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে।

বায়ুপ্রবাহের সতর্কতা:

আজ সোমবার সব জেলায় উপর দিয়ে ঘন্টায় 60 কিমি বেগে দমকা হাওয়া সহ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা আছে। 

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস 
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
27-May 26.0 30.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Generally cloudy sky with Heavy rain
28-May 27.0 34.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-May 27.0 35.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Partly cloudy sky with possibility of development of thunder lightning
30-May 28.0 36.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Partly cloudy sky with possibility of development of thunder lightning
31-May 29.0 36.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Partly cloudy sky
01-Jun 29.0 37.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Partly cloudy sky
02-Jun 29.0 37.0 Remal Cyclone Weather Update : উথাল-পাথাল করবে ঝোড়ো হাওয়া, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা সোমেও Partly cloudy sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:

ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget