এক্সপ্লোর

RG Kar Case: RG Kar ধর্ষণ-খুনের মামলায় কী করে জামিন সন্দীপ ও অভিজিতের ? বড় প্রশ্ন জুনিয়র চিকিৎসকের, 'পুলিশের মতোই CBI..' !

Junior Doctor On Sandip Abhijit On RG Kar Case:আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিনে প্রশ্নের মুখে CBI এর ভূমিকা ! বড় প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসক

ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন হয়েছে। মূলত গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্নের মুখে CBI এর ভূমিকা ! এদিন এবিপি আনন্দ-এর কাছে নিজের মতামত জানালেন জুনিয়র চিকিৎসক অনুপম রায়। 

সাংবাদিক: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল। কী বলবেন ?

জুনিয়র চিকিৎসক: প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, তথ্য লোপাটের অভিযোগে।এবং আমরা দেখেছি যে, কীভাবে সেই দিন ঘটনাস্থলে এখানকার টিএমসিপি ইউনিটের বাইরে তাঁরা উপস্থিত ছিলেন। এবং তারপরে যেটা সামনে আসে এখানে একটা কন্সট্রাকশন ওয়র্ক হয়। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে, তথ্যপ্রমাণ লোপাট এটা একটা হয়েছে। এবং এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আজকে আমার দেখে হতাশই হয়ে গেলাম যে, কী করে, সন্দীপ ঘোষ এবং অভিজিত মণ্ডল জামিন পেয়ে গেল ? কারণ এটা আমাদের কাছে মোটেই কাম্য নয়। আমরা মোটেই এটা আশা করিনি। সিবিআই যে সাবলিমেন্টারি চার্জশিটের কথা বলেছিল, তা কিন্তু দিতে পারল না। তাঁদেরকে শুধু গ্রেফতার করল, কিন্তু তাঁদের নামে এখনও অবধি কোনও চার্জশিট পাওয়া গেল না। তাহলে এটা দিয়ে কী প্রমাণিত হয় ? তাহলে কি এই রাজ্যের শাসকদল ও সিবিআই, তারা কি চায় না যে ,এই ঘটনার বিচার হোক ? যদি নাই জানা যায়, কারা এই তথ্য প্রমাণ করল ? কেন করল ? কী মোটিভে এই ঘটনা ঘটাল ? সেগুলি যদি সামনে না আসে, তাহলে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ যেটা করেছিল, কলকাতা পুলরিশ প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল। তারপরে এই বিষয়টাকে অন্য একটা মোড় দিয়ে শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। আজকে দেখলাম, সিবিআই-ও সেটাই করল ! তাহলে এটা করলে কি বিচার পাব আমরা ? এতদিন ধরে কলকাতার রাস্তায় অসংখ্য মিছিল হয়েছে। তাহলে কি এই আন্দোলেনর দাম নেই ? তাহলে নির্যাতিতা কীভাবে বিচার পাবে ?

আরও পড়ুন,মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget