এক্সপ্লোর

RG Kar Case: ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে সঞ্জয়ের লালারস এবং দেহরস, চার্জশিটে দাবি করল CBI!

Kolkata News: সোমবার ওই চার্জশিট জমা দেয় CBI. জানা যাচ্ছে, ওই চার্জশিটে ফরেন্সিক রিপোর্টগুলি তুলে ধরা হয়েছে।

কলকাতা: আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের লালা ও দেহরস ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে বলে এবার জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. হাসপাতালের সিসিটিভি ফুটেজে আগেই দেখা গিয়েছে সঞ্জয়কে। সেমিনার রুমের দিকে যেতে দেখা যায় তাকে। সূত্রের খবর, CBI যে চার্জশিট জমা দিয়েছে, তাতে নির্যাতিতার শরীর থেকে যে নমুনা সংগৃহীত করা হয়, তার সঙ্গে সঞ্জয়ের লালা ও দেহরস মিলে গিয়েছে। (RG Kar Case)

সোমবার ওই চার্জশিট জমা দেয় CBI. জানা যাচ্ছে, ওই চার্জশিটে ফরেন্সিক রিপোর্টগুলি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সঞ্জয়ের সঙ্গে ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা মিলে গিয়েছে। সিসিটিভি ফুটেজেও সেমিনার রুমের দিকে যেতে দেখা গিয়েছে সঞ্জয়কে। সেখান থেকে বেরনোর সময় তাঁর গলায় ব্লুটুথ হেডফোনটিও ছিল না। এই তথ্য আগেই জানিয়েছিল পুলিশ। (Kolkata News)

আদালতে CBI জানিয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি। মোট ১২৮ জন সাক্ষীর বয়ান রয়েছে তাদের চার্জশিটে, যার মধ্যে একাধিক পুলিশকর্মীর বয়ানও রয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের বয়ানও আছে চার্জশিটে। রয়েছে ফরেন্সিক রিপোর্ট, সেমিনার রুমের একাধিক ছবি। আর জি কর হাসপাতালের সেমিনার রুমের স্কেচ ও ফ্লোর প্ল্যানও তুলে ধরেছে CBI. ধৃত সঞ্জয়ের কল ডেটা রেকর্ডস সংক্রান্ত তথ্যও রয়েছে 

আদালতে যদিও সঞ্জয় জানিয়েছে, ঘটনা সম্পর্কে কিছু জানে না সে। তবে বিচারক জানিয়েছেন, সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই নিয়ে ইন ক্যামেরা শুনানি হবে। CBI-এর এই চার্জশিট নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা তো প্রতিবাদ সবাই করেছি। সবাই চাইছি ফাঁসি হোক। কাল চার্জশিট দেওয়া হল। ওই কথা সাত দিনেই তুলে ধরেছিল কলকাতা। ৫৮ দিনে দিল CBI. সুরক্ষার বিষয়েও সরকারের তরফে অনেক বৈঠক হয়েছে। একদিনে ম্যাজিক তো হয় না! সব কাজ একদিনে হয় না, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। সুপ্রিম কোর্ট মানব না, হাইকোর্ট মানব না, এতে তো সমাজব্যবস্থা ভেঙে যাবে!"

একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়কে দেখানো হয়েছে CBI-এর চার্জশিটে। সেই নিয়ে যদিও অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক, নার্সরা। শুধুমাত্র সঞ্জয়ের নাম কেন রয়েছে, আর কারও নাম কেন নেই, সেই প্রশ্ন তুলে সিবিআই-এর দফতর অভিমুখে মিছিলও করবেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: ভোটের আগে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে চমক! 'সংঘর্ষের জন্য প্রস্তুত...', বললেন সুকান্ত!
ভোটের আগে বিজেপির 'পরিবর্তন যাত্রা' ঘিরে চমক! 'সংঘর্ষের জন্য প্রস্তুত...', বললেন সুকান্ত!
Bengal SIR: ভোট-প্রস্তুতিতে 'ফেল' দক্ষিণ ২৪ পরগনা, ভালো ফল নয় কোচবিহারেরও! ক্ষুব্ধ কমিশন
ভোট-প্রস্তুতিতে 'ফেল' দক্ষিণ ২৪ পরগনা, ভালো ফল নয় কোচবিহারেরও! ক্ষুব্ধ কমিশন
Madhyamgram Fire: মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১
মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১
West Bengal News: SIR-এর বিবেচনাধীন তালিকায় নাম, 'আতঙ্কে' ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভে তৃণমূল
SIR-এর বিবেচনাধীন তালিকায় নাম, 'আতঙ্কে' ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভে তৃণমূল

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget