এক্সপ্লোর

RG Kar Case: কী লুকোনো হয়েছে? প্রশাসনকে জবাব দিতে হবে : নির্যাতিতার দাদা

Victims Brother On RG Kar Case: বিকেল পেরিয়ে মধ্যরাত, অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা, আর সেই  মঞ্চ থেকেই প্রশাসনকে প্রশ্নের কাঠগড়ায় রাখল নির্যাতিতার পরিবার, কী বললেন দাদা ?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে নির্যাতিতার পরিবার। বিকেল পেরিয়ে মধ্যরাত, অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আর সেই  মঞ্চ থেকেই প্রশাসনকে প্রশ্নের কাঠগড়ায় রাখল নির্যাতিতার পরিবার। নির্যাতিতার দাদা বললেন, 'কী লুকোনো হয়েছে? প্রশাসনকে জবাব দিতে হবে।'

নিহিত চিকিৎসকের দাদা বলেন,রাত ১২ টার পর রাস্তায় থাকার কথা নয়। পরিবার আন্দোলনকারীদের সঙ্গে আছে। পরিবারের তরফ থেকে আন্দোলনকারীদের অসংখ্য ধন্য়বাদ। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কী লুকোনো হয়েছে? প্রশাসনকে জবাব দিতে হবে।' পাশাপাশি বাবা বলেন, 'তোমরা পাশে আছো বলেই, আমরা মনের জোড় পাচ্ছি। আশা করছি বিচার পাবই।' 

আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার ইতিমধ্য়েই এক মাস পূর্ণ হয়েছে। বিচারের দাবিতে রাজ্য়জুড়ে নাগরিকরা পথে নেমেছেন। এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্য়মন্ত্রী। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' এক মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়।কথা বলতে চাইলে জানানো হোক।কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না।' যদিও আন্দোলনকারীদের দাবি, 'আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব, সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে। তাঁর আগে আমাদের কোনও উচ্ছ্বাস নেই।'   

আরও পড়ুন, 'বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া', RG কর কাণ্ডে স্লোগানে সরব জুনিয়র চিকিৎসকেরা

আর জি কর-কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সম্প্রতি লালবাজার অভিযানে নামে বামেরা। আর ওইদিনই, মুখ্য়মন্ত্রী কার্যত  পুলিশ কমিশনারের পাশে দাঁড়ান। বলেন, 'কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্য়াগ করার জন্য়। সামনে পুজো।  এটা পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়? আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। আপনি আমাকে ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি। ৫টা নাও করতে পারি। আন্দোলনকারীদের সব দাবি তো নাও মানা হতে পারে।' 

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget