এক্সপ্লোর

RG Kar Incident: 'উনি মর্গে কী করছিলেন...ফরেন্সিকের লোক...প্রমাণ নষ্ট করেননি তো?' বিস্ফোরক আখতার আলির নিশানায় কে?

Kolkata RG Kar Murder:চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা নিয়েও বড় অভিযোগ করেছেন আখতার আলি।

কলকাতা: আরজি কর সরকারি মেডিক্য়াল কলেজের অন্দরে বেনিয়মের ঢালাও অভিযোগ। মহিলা চিকিৎসর ধর্ষণ-খুনের ঘটনার পরে থেকে ক্রমশ সামনে আসে একের পর এক অভিযোগ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে অপরাধের একটি চক্র তৈরি হয়েছিল বলে অভিযোগ। অনেক আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ আখতার আলি তথ্যপ্রমাণ দিয়ে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন। এদিন এবিপি আনন্দের অনুষ্ঠানে করলেন আরও বড় অভিযোগ।

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি বলেন, 'দেবাশিস সোম সরকারের থেকে বেতন নিয়ে সন্দীপ ঘোষের হয়ে কাজ করতেন। ছাত্রদের থেকে টাকা নেওয়ার নেটওয়ার্কে উনি ছিলেন। টাকা নিয়ে ময়নাতদন্ত রিপোর্ট ম্যানুপুলেশন করেছেন। ফ্রেশ বডি ওয়ার্কশপে দেওয়া হয় ময়নাতদন্তের আগে। মর্গে কুলিং চেম্বারে দেহ রাখার জন্য টাকা নেওয়া হতো। এই নেটওয়ার্কে দেবাশিস সোম ছিলেন। এই টাকার অংশ সন্দীপ ঘোষের কাছে যেত।' মর্গে যে এমন নানা বেআইনি কাজ হতো তা এবিপি আনন্দকে জানিয়েছেন আরজি করের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক। তাঁর থেকেই খবর পেয়েছিলেন বলে জানিয়েছেন আখতার আলি।

চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা নিয়েও বড় অভিযোগ করেছেন আখতার আলি।  ঘটনার দিন নাকি ফোন যায় সন্দীপ ঘোষের কাছে। দেবাশিস সোম যিনি এখন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ডে রয়েছেন তিনি না কি ফোন করেছিলেন। 'তিনি আরজি করে কী করছেন? ঘটনার দিন কেন এতবার ফোন করেছেন?' প্রশ্ন আখতার আলির। ঘটনার পরে মর্গে ছিলেন দেবাশিস সোম- এমনটা অভিযোগ আখতার আলির। মর্গে তিনি কী করছিলেন? প্রশ্ন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির।  তাঁর আশঙ্কা, 'উনি ফরেন্সিক মেডিসিনের লোক... উনি তথ্য লোপাট করেছেন, প্রমাণ নষ্ট করেছেন.. এমন নয় তো?' এই মামলায় দেবাশিস সোমকেও আতসকাচের তলায় আনা উচিত বলে মনে করছেন তিনি। এদিন দেবাশিস সোমের বাড়িতে এদিন গিয়েছিল সিবিআই -এর টিম। 

আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা ১৫টি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এর মধ্যে রয়েছে, সরকারি অর্থের অপচয়ের অভিযোগ। স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ। খাবারের স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্সের মতো জায়গা টেন্ডার না ডেকেই বণ্টন করার অভিযোগ। হাসপাতালে কাজের টেন্ডার দেওয়ায় স্বজনপোষণের অভিযোগ রয়েছে। কোটি কোটি টাকার টেন্ডার নির্দিষ্ট কয়েকজনকে দেওয়া, এই তালিকায় অযোগ্যরাও আছেন বলে অভিযোগ। হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে ২০ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ। মেডিক্যাল কলেজের শিক্ষা সংক্রান্ত কাজে বরাদ্দ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ। হাসপাতালের বায়োমোডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বাইরে বিক্রি করার অভিযোগ। কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ। হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহারের অভিযোগ। টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি-সহ নানা রকম অনিয়মের অভিযোগ।

আরও পড়ুন: জঙ্গলে উদ্ধার মহিলার দেহ! বিষ্ণুপুরে পরিবারের অভিযোগে চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget