এক্সপ্লোর

Durga Puja Donation:'আরাধনায় আছি, উৎসবে নেই', নির্যাতিতার বিচার চেয়ে অনুদানে 'না' আরও ২ পুজো কমিটির

RG Kar News: রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি পুজো কমিটি।

সৌমেন চক্রবর্তী এবং ঋত্বিক প্রধান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে সুবিচারের দাবিতে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি পুজো কমিটি।

রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে প্রতিবাদে শহর থেকে জেলা পুজো কমিটি। সেই তালিকায় নাম জুড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসবের। নিহত চিকিৎসকের প্রতীকী নামে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। পুজোর ক’টাদিন  মণ্ডপে নির্যাতিতার ছবি রেখে জ্বালানো হবে মোমবাতি। আরাধনায় আছি, উৎসবে নেই, জানিয়েছেন সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোক্তারা। 


একই পথে পূর্ব মেদিনীপুরের এগরা-দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারাও রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। এগরা থানা ও এগরার মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে।  পুজো কমিটির সিদ্ধান্ত, নেওয়া হবে না বিশ্ববাংলা পুরস্কারও। এগরা পুরসভার তৃণমূল পুরপ্রধানের কটাক্ষ, কোনও একটি  রাজনৈতিক দলের পন্থা মেনে কাজ করছে পুজো কমিটি। বিরোধীদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                         

আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

তবে যদি পুজো অনুদান না নেওয়া নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'পুজোর টাকার যে ফান্ডিং, এবার আরও কিছু অনুরোধ আমাদের কাছে এসেছে। সবটা হয়তো পারব না। কিন্তু আমাদের প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য়। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়ার জন্য় আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ভাল। তাদের সামর্থ্য আছে। তাহলে আপনার যে নতুন লিস্ট এসেছে, সেই লিস্ট থেকে নতুন যাঁরা এসেছেন, তাঁদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেকে অনুরোধ করে আছে।' 

পুজোর বাকি আর ১ মাস। কিন্তু উৎসবের আমেজ নয়, এক মায়ের সন্তান বিয়োগ যেন সমস্ত সমাজকে আত্মীয়হারা করে দিয়েছে। সবার একটাই দাবি, বিচার চাই।

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget