এক্সপ্লোর

RG Kar Protest: মাথাভাঙায় 'রাত দখলে' হামলা! রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের আক্রমণ

Mathabhanga Cooch Behar: উদয়ন গুহর জেলাতেই আর জি কর (RG Kar Case) কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি চেয়ে আন্দোলন চলাকালীন হামলা চলল আন্দোলনকারীদের ওপরই।

মাথাভাঙা: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে বলেছিলেন, বিরোধী আঙুল উঠলে তা ভেঙে দেওয়া হবে। বাস্তবে দেখা গেল, সেই উদয়ন গুহর জেলাতেই আর জি কর (RG Kar Case) কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি চেয়ে আন্দোলন চলাকালীন হামলা চলল আন্দোলনকারীদের ওপরই।

নেতাদের হুঁশিয়ারি ছিলই। কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলা চালানো হল! তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। ক্যামেরায় সাফ ধরা পড়েছে যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখেছিলেন আন্দোলনকারীরা। সেই লেখা মুখে দেওয়া হচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা নিরস্ত্র তো ছিলেন বটেই, তাঁদের হাতের ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। তাঁদের মুখে কোনও স্লোগানও ছিল না। কেন তাঁদের ওপর হামলা চালানো হল, বুঝে উঠতে পারছেন না কেউই। সব মহলে শুরু হয়েছে ঘটনার তীব্র নিন্দা।

শিল্পীদের সপাটে চড় মারে দুর্বৃত্তরা। হামলার হাত থেকে রেহাই পাননি প্রবীণরাও। শিল্পী সমীর আইচ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, 'আঁকার ওপর, ছবির ওপর চুনকালি মাখানো হয়নি। হয়েছে তাদের নেত্রীর ওপর। খুব পরিষ্কার করে বলতে চাই, তাদের নেত্রীর মুখে চুনকালি লাগাল। এই রাজ্যে শাসক দলের ক্যাডার বলে কিছু নেই। সমস্তটাই নেত্রী আর তার ভাইপো। যারা এ কাণ্ড করছে, তাদের প্রত্যেককে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে তাদের প্রত্যেকটা কাজের জবাব সাধারণ মানুষের কাছে দিতে হবে। যদি ভেবে থাকেন এগুলো করে আন্দোলন দমানো যাবে, যাবে না। শাসক দলের যারা অসব করছেন, সামনে শীত আসছে, তারা গর্তে চলে যাবে। নেত্রী সমেত।'

অভিনেতা বাদশা মৈত্র বলছেন, 'আমি এই মুহূর্তে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে রয়েছি। এই ঘটনা জেনে এখানে হাজার হাজার মানুষ একটাই স্লোগান দিলেন, শেম শেম। এটা লজ্জা। রাজ্যের শাসক দলকে এর জবাব দিতে হবে।'       

আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget