এক্সপ্লোর

RG Kar Protest: প্রতিবাদ মিছিলে সামিল, উত্তরের কণ্ঠের আহ্বয়ককে মারধরের অভিযোগ

Kolkata News: মারধররের ঘটনার প্রতিবাদে বুধবার পথে নেমে প্রতিবাদ করল উত্তরের কণ্ঠ সহ নাগরিক সমাজ।

কলকাতা: প্রতিবাদ মিছিলের পর উত্তরের কণ্ঠের আহ্বয়ককে মারধরের অভিযোগ। এবার সেই ঘটনার প্রতিবাদে পথসভার আয়োজন বাগবাজারে। প্রতিবাদে সামিল হল সমাজের সব স্তরের মানুষ। আর জি কর মেডিক্য়ালের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত চিকিৎসকদের মিছিলে অংশগ্রহণ করেন সমাজের সমস্ত স্তরের মানুষ। সেই মিছিল থেকে ফেরার পথেই বাগবাজারে উত্তরের কণ্ঠের অন্য়তম আহ্বয়ক দেবজ্য়োতি করকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কিছু সমর্থকদের বিরুদ্ধ। সেই ঘটনার প্রতিবাদে বুধবার পথে নেমে প্রতিবাদ করল উত্তরের কণ্ঠ সহ নাগরিক সমাজ।

মারধরের অভিযোগ: আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলায় প্রায় ৬০ টি সংগঠন। আর সেই মিছিল থেকে ফেরার পর আক্রমণের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল সমর্থকরা। উত্তরের কণ্ঠের অন্য়তম আহ্বয়ক দেবজ্য়োতি কর বলেন, "এই অঞ্চলে প্রতিদিন একটা্ আড্ডা বসে। যাঁরা ওখানে বসেন তাঁরা শাসক দল ঘনিষ্ঠ বলেই পরিচিত। ওঁদের মধ্যে একজন প্রশ্ন করে আজকে মিছিল ছিল নাকি? আমি বললাম আরজি করের ঘটনা নিয়ে ন্যায়বিচারের দাবিতে। প্রশ্ন করে কী হয়েছে আর জি করে। ওঁরা রীতিমতো তেড়ে আসেন। প্রায় ১২-১৩ জন ছিলেন। তার মধ্যে প্রায় ৭-৮ জন মারে। রাস্তায় ফেলে দেয়। চশমা ভেঙে দেয়। জিডির ভিত্তিতে শ্যামপুকুর থানা নিজেরা একটা FIR করে। পাঁচ দিন সময় পেয়ে পুলিশ সন্দীপ ঘোষকে জেরা করতে পারেনি। সেই পুলিশকে কী বলব? ভরসা রাখছি। নাগরিক হিসেবে যেটুকু কর্তব্য।''                           

আজ সিনিয়র-জুনিয়র বৈঠক: পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? নাকি অন্য কোনও পথ? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা। ধর্মতলার মহা সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।  বিচারের দাবিতে প্রয়োজনে ‘দিল্লি চলো’র অভিযান, জুনিয়র ডাক্তারদের নিশানায় রাজ্য সরকার থেকে সিবিআই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমরা সব কাজ করি, ধর্ম-কর্মও মানি' উৎসব-ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget