এক্সপ্লোর

RG Kar Protest : যৌনাঙ্গে, ঘাড়ে, গলায় বীভৎস ক্ষত ! শরীরের ভেতরেও রক্তক্ষরণ, নির্যাতিতার ময়নাতন্তের রিপোর্টে উঠে এল ভয়াবহ তথ্য

RG Kar News : যৌনাঙ্গে, ঘাড়ে, গলায়, কাঁধে, হাতে, বাঁ পায়ের হাঁটু - সর্বত্র গভীর ও ভয়াবহ ক্ষত। রক্তক্ষরণের চিহ্ন রয়েছে খুলির নীচে ও ফুসফুসে।

সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ভয়াবহ। নৃশংস। ভয়ানক। ঘৃণ্য়। কোনও বিশেষণই যথেষ্ট নয়। আর জি করের নির্যাতিতার সঙ্গে যা ঘটেছে, যেভাবে উদ্ধার হয়েছে তাঁর দেহ, তা ভয়াবহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল এমন তথ্য, যা ভাবলেও গা - শিউরে ওঠে। ভয়াবহতা এতটাই যে. শিরদাঁড়ায় বয়ে যায় শীতল স্রোত। জানা যাচ্ছে, নির্যাতিতা শরীরের বাইরে ও ভিতরে বীভৎস সব ক্ষত, যা তৈরি হয়েছে তাঁর মৃত্যুর আগেই। আর তারপর তাঁকে শেষ করে দেওয়া হয়েছে শ্বাসরোধ করে। 

দুই গালে অজস্র ক্ষতচিহ্ন, ঠোঁটের বাইরে, ভিতরে একাধিক আঘাত, ডান দিকের চোয়ালে ক্ষতচিহ্ন, নাক ও ঠোঁটের মাঝের অংশে আঘাতের দাগ। যৌনাঙ্গে, ঘাড়ে, গলায়, কাঁধে, হাতে, বাঁ পায়ের হাঁটু - সর্বত্র গভীর ও ভয়াবহ ক্ষত। রক্তক্ষরণের চিহ্ন রয়েছে খুলির নীচে ও ফুসফুসে। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ময়নাতন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে।

ময়নাতন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হাত দিয়ে শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পাশাপাশি নাক-মুখ চাপা দিয়েও শ্বাসরোধ করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যু। মৃত্যুর ধরন খুন। যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। মৃতদেহ ব্যবচ্ছেদের পর যে সমস্ত আঘাতের প্রমাণ মিলেছে, সেগুলির সবক'টিই মৃত্যুর আগের বলে রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারী চিকিৎসকরা। 

ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিসেরা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে রক্ত, মাথার চুল, নখ ও আরও একাধিক নমুনা। এই রিপোর্টের কথা শুনে চিকিৎসক মহলের একাংশের বদ্ধমূল ধারণা এ কাজ একা কারো হতে পারে না। এখনও পর্যন্ত নির্যাতিতার খুন - ধর্ষণের ঘটনায় ১ জনকেই গ্রেফতার করা হয়েছে, সে সঞ্জয় রায়। নির্যাতিতার পরিবারের সন্দেহ, এতে জড়িত আছে আরো কেউ, ভেতরের কেউ। সিবিআই য়ের ব়্যাডারে কি আসছে এমন কোনও মুখ? জানা যেতে পারে অদূর ভবিষ্যতে।  

আরও পড়ুন : মহানগরে আকাশ ভাঙা বৃষ্টি, মঙ্গলে কোন কোন জেলায় দুর্যোগের অশনিসঙ্কেত?

 

সেরা শিরোনাম

Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
West Bengal News Live : পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget