এক্সপ্লোর

Howrah News: টানা বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ, জলমগ্ন হাওড়ার শ্যামপুরের একাধিক এলাকা

Howrah Waterlog: রাস্তার ওপর দিয়ে বইছে নদীর জল। যেন আস্ত এক খরস্রোতা নদী। তার ওপর দিয়েই বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। একাধিক বাড়ি জলমগ্ন। একতলায় হাঁটু সমান জল।

সুনীত হালদার, হাওড়া: টানা বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ (Rupayan River)। জলমগ্ন হাওড়ার (Howrah) শ্যামপুরের (Shyampur) অনন্তপুরে, ঝুমঝুমি, আন্টিল সহ বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে নদীবাঁধে দেখা দিয়েছে ফাটল। আতঙ্কিত গ্রামবাসীরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তত্‍পরতায় বাঁধ মেরামতির কাজ চলছে।

টানা বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ: রাস্তার ওপর দিয়ে বইছে নদীর জল। যেন আস্ত এক খরস্রোতা নদী। তার ওপর দিয়েই বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। একাধিক বাড়ি জলমগ্ন। একতলায় হাঁটু সমান জল। ভাসছে বাড়ির জিনিসপত্র। ভাসছে, চাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জল ঢুকে গেছে স্কুলেও। রূপনারায়ণের জলে, হাওড়ার শ্যামপুরের অনন্তপুরে, ঝুমঝুমি, আন্টিল সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ। বইছে বিপদসীমার ওপর দিয়ে। এরওপর নদী বাঁধে দেখা দিয়েছে ফাটল। বাঁধ উপচে হু হু করে জল ঢুকছে গ্রামে।প্লাবিত শ্যামপুরের অনন্তপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা। আতঙ্কের প্রহর গুণছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। হাওড়ার শ্যামপুরের বাসিন্দা ভাস্কর সামন্ত বলেন, “বৃষ্টির মধ্যে জল ঢুকছে। আতঙ্কে রয়েছি।’’ আরেক বাসিন্দা সন্তু মালিক বলেন, “গ্রামগুলো প্লাবিত। জল ঢুকছে, বাঁধের ফাটল থেকে।’’

বাঁধ মেরামতির কাজ শুরু: সোমবার সকাল থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, প্লাবন আশঙ্কায়, আগে থেকেই তৈরি রয়েছে তারা। প্রস্তুত রাখা হয়েছে এলাকার স্কুলগুলোকেও। শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি তথা তৃণমূল নেতা জুলফিকার আলি মোল্লা বলেন, “ভয়ের কারণ নেই। আমরা আছি। ইঞ্জিনিয়ররা কাজ করছে। ওভার ফ্লো হওয়ায় ফাটের মধ্যে দিয়ে জল ঢুকেছে। দুটো স্কুল রেডি।’’ শ্যামপুর, অনন্তপুর ছাড়াও, উলবেড়িয়ার হিরাপুরেও বাঁধ টপকে, গ্রামে ঢুকছে গঙ্গার জল। জগদীশপুর এলাকাতে গঙ্গা নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে।  সেখান দিয়েও গ্রামে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সেচদফতরের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে বাঁধ মেরামতির কাজ।

আবহাওয়ার আপডেট: শ্রাবণ শেষে গভীর নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে। ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়খণ্ড থেকে ওড়িশার দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে ফের শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।  আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

আরও পড়ুন: Independence Day 2022: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলেন নুসরত জাহান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget