এক্সপ্লোর

Sandeshkhali Case : ভোটের আবহে ফের উত্তপ্ত সন্দেশখালি, 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতী'দের থেকে অস্ত্র ছিনিয়ে নিল গ্রামবাসীরা

Loksabha Election 2024 :অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নির্বাচনের মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালির মহিলাদের একের পর এক ভাইরাল ভিডিও। প্রথম ভাইরাল ভি়ডিওটি সামনে আনে তৃণমূলই। যেখানে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা শুভেন্দু অধিকারীর পূর্ব পরিকল্পিত। এরপর বৃহস্পতিবার শোরগেল ফেলে আরও একটি ভিডিও। যা নিয়ে তুঙ্গে ওঠে তরজা। এরই মধ্যে আবার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হল। 

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়  মাঝেই ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হল। অস্ত্র উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে । শুক্রবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলিয়াখালিতে পিয়ারাখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অভিযুক্তরা পালিয়ে যায়। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

এরই মধ্যে রাজ্যে ভোট প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানাঘাটের সভায় দোষীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে নীরব রইলেন স্টিং অপারেশন নিয়ে। পাল্টা গোধরা ও পুলওয়ামার প্রসঙ্গ টেনে  সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  

গত ২৬ এপ্রিল সন্দেশখালিতে শেখ শাহজাহানের শাগরেদের ডেরা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। দেশি-বিদেশি পিস্তল, রিভলভার, কার্তুজ তো বটেই, তল্লাশিতে কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভারও মেলে বলে প্রেস রিলিজে জানায় সিবিআই। শুক্রবার অস্ত্র উদ্ধার অভিযানে সন্দেশখালিতে নামানো হয় NSG-র বিশেষ রোবট, যা এর আগে ভিন রাজ্য়ের বহু রুদ্ধশ্বাস অভিযানে দেখা গেছে। বিস্ফোরক খুঁজতে সন্দেশখালির বুকে চলে রোবট। যার পোশাকি নাম এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রিমোট অপারেটিং সিস্টেম। উত্তরবঙ্গের তিন আসনে শুক্রবার ভোটের লাইনে দাঁড়িয়ে যখন লক্ষ লক্ষ মানুষ ভোট দেন, তখন
দক্ষিণবঙ্গের সন্দেশখালির সরবেড়িয়া থেকে তখন উদ্ধার হয় অস্ত্রের ভাণ্ডার। সেখানেই শেষ নয়, আবারও অস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তাপ ছড়াল সন্দেশখালিতে। তখন থেকেই বিরোধীদের প্রশ্ন , যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ? 

 

 

আরও পড়ুন :

ইসকনে ময়ূরপঙ্খী নৌকোয় বিহারে বেরোলেন রাধামাধব, চন্দনে চর্চিত হয়ে 'স্বস্তি পেলেন' ঈশ্বর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget