এক্সপ্লোর

Howrah Division Trains Cancelled: রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, বদল সময়সূচিতেও, সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা

Train Cancellations in Howrah Division: ঘোষণা করল পূর্ব রেল।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: ট্রেনযাত্রায় ফের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলবে হাওড়া ডিভিশনে। আর সেই কারণে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়ার বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং, ওভারহেড সরঞ্জাম ও সিগনালের রক্ষণাবেক্ষণ চলবে। সেই কারণে রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্য দিকে, রেললাইনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্যও ব্যান্ডেল-কাটোয়া রুটে বেশ কিছু পদক্ষেপ করছে পূর্ব রেল। (Train Cancellations in Howrah Division)

রবিবার, অর্থাৎ ২ নভেম্বর কোন কোন ট্রেন বাতিল থাকছে, তার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল, যেগুলি হল-

হাওড়া থেকে 37055, 37249, 37363, 36823. 

ব্যান্ডেল থেকে বাতিল হয়েছে 37246, 37749.

বর্ধমান থেকে 36834.

শেওড়াফুলি থেকে 37056. 

আরামবাগ থেকে 37364, 37396.

কাটোয়া থেকে 37748. 

গন্তব্যে সাময়িক কাটছাঁটও করা হয়েছে, যেমন-

37365 হাওড়া-আরামবাগ লোকাল তারকেশ্বর পর্যন্তই যাবে। 

একাধিক ট্রেনের সময়সূচিও বদল হয়েছে-

 53009 কাটোয়া-আজিমগঞ্জ লোকাল দুপুর ১২টার পরিবর্তে ১২.৩০টায় কাটোয়া থেকে ছাড়বে। 

12338 বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস দুপুর ১টা বেজে ১২ মিনিটের পরিবর্তে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে ছাড়বে।

পাশাপাশি, 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ২৫ মিনিট দেরিতে ছাড়বে।

পাশাপাশি, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য 37111/37112 হাওড়া-বেলুড় মঠ-হাওড়া EMU লোকালের পরিষেবা ৩ নভেম্বর থেকে পরবর্তী ২০ দিনের জন্য বাতিল করা হয়েছে।

পাশাপাশি, পূর্ব রেল জানিয়েছে, রেললাইনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া সেকশনের আপ লাইনে, ধাত্রীগ্রাম স্টেশন লিমিট এবং সমুদ্রগড় রেল স্টেশনের মধ্যে ১২ দিন, ১৬ অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে ২৪০ মিনিট করে (০২.০৫ থেকে ০৬.০৫ পর্যন্ত) ট্রাফিক ও পাওয়ার ব্লক চললবে বলে আগে জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত আংশিক ভাবে বদল করা হয়েছে। ঠিক হয়েছে, ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সাত দিন ওই রুটে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। 

এর ফলে, আগামী ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ এবং ২৫ নভেম্বর 37741/37742 ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল EMU লোকাল বাতিল থাকবে।

সময়সূচি বদল করা হয়েছে 37743 ব্যান্ডেল-কাটোয়া EMU লোকাল ট্রেনের। সেটি ব্যান্ডেল স্টেশন থেকে সকাল ৪.টের পরিবর্তে ৫টা বেজে ২০ মিনিটে ছাড়বে। (Howrah Division Trains Cancelled)

ইস্টার্ন রেল জানিয়েছে, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করতেই রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে জোর দেওয়া হচ্ছে। এতে যাত্রীরা যে অসুবিধা পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে তাদের তরফে। সংশ্লিষ্ট স্টেশনের নিয়ম কানুন মেনে চলতে বলা হয়েছে যাত্রীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget