এক্সপ্লোর

North 24 Paragana: গাইঘাটায় নিহত বিজেপি সমর্থকের বাড়িতে শান্তনু ঠাকুর, পরিবারের পাশে থাকার আশ্বাস

Gaighata: রাজনৈতিক রং লাগতেই তেতে ওঠে উত্তর ২৪ পরগনার গাইঘাটার মানিকহীরা দেশপাড়া এলাকা!

সমীরণ পাল, গাইঘাটা : উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) গাইঘাটার মানিকহীরা দেশপাড়ায় খুন হওয়া বিজেপি সমর্থকের বাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। নিহতের পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলেন তাঁরা। পরিবার বিজেপি সমর্থক। তাই গালিগালাজ। এর প্রতিবাদ করায় গতকাল ৬২ বছরের প্রৌঢ়াকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

প্রবল আক্রোশ। তৃণমূল নেতার ঘর ভাঙচুরের চেষ্টা ! তৎপর পুলিশ! ৬২ বছরের মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ! আর তাতে রাজনৈতিক রং লাগতেই তেতে ওঠে উত্তর ২৪ পরগনার গাইঘাটার মানিকহীরা দেশপাড়া এলাকা!

বিজেপি কর্মীর মা-কে বাঁশপেটা করে খুনের অভিযোগে জড়ায় স্থানীয় তৃণমূল কর্মীর নাম ! আর সেই ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রামবাসীর একাংশের রোষ আছড়ে পড়ল বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়ের বাড়িতে ! 

গাইঘাটা থানার পুলিশ সূত্রের খবর, মৃতার নাম কানন রায়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, কানন রায়ের পরিবার বিজেপির সমর্থক। তা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী সমীর মল্লিকের সঙ্গে তাঁদের আকচা-আকচি অনেকদিন ধরেই চলছিল।

অভিযোগ, বুধবার রাতে, কানন রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে গালিগালাজ করেন তৃণমূল কর্মী সমীর মল্লিক। বচসা থেকে বাধে হাতাহাতি। মৃতার পরিবারের অভিযোগ, হঠাৎ বাঁশ তুলে মহিলার মাথায় সজোরে আঘাত করেন সমীর! বাঁচাতে গেলে মৃতার বৌমা এবং স্বামীকে বেধড়ক মারধর করা হয়।

অভিযোগ পেয়েই, তৃণমূল কর্মী সমীর মল্লিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, সমীর মল্লিক, বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি নিরুপম রায়ের মদতপুষ্ট অভিযোগে, গতকাল সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর বাড়িতে চড়াও হয়! 

ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। 

এদিকে দলীয় সাংগঠনিক পদ বণ্টন ঘিরে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রকাশ্যে চলে এসেছে বিজেপির গোষ্ঠী কোন্দল। বুধবার বারাসাতে সাংগঠনিক বৈঠক ছিল বিজেপির। সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্বতী সোম ও মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান আহত মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। দুই নেত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় শোরগোলের মধ্যেই সোশাল মিডিয়ায় জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে বিজেপি নেতা নিতু ঘোষের পোস্ট ঘিরেও প্রকাশ্যে এসেছে বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল। প্রকাশ্যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক বিজেপি নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget