এক্সপ্লোর

Howrah News: 'বাঁটুল দি গ্রেট'-র স্রষ্টার নামে চালু 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক', কত দাম টিকিটের ?

Shasthi Narayan Eco Park: সোমবার 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'-এর উদ্বোধন করেন রাজ্যের খাদ্য  প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়।

সুনীত হালদার, হাওড়া: বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হল 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক' ( Shasthi Narayan Eco Park)। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য  প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এই শীতে শহরের বুকে ঘুরে দেখার অন্যতম আকর্ষণীয় স্থান হতে চলেছে এই পার্ক।

শীতে ঘুরতে যাওয়ার জন্য আকর্ষণীয় জায়গা 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'

শীত পড়তেই বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই পার্ক হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এমনটাই মনে করছে হাওড়া পুরসভা।

আজ থেকে চালু হল 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'

হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড এলাকায় আজ থেকে চালু  হল এই ইকো পার্ক। যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিনের ছুটিতে অনায়াসেই পরিবারের শিশুদের সঙ্গে কাটিয়ে দেওয়া যেতে পারে। আগে এই জায়গাটি কেএমডিএর অধীনে থাকলেও বর্তমানে এই ইকো পার্কের নির্মাণ এবং দেখভালের দায়িত্ব হাওড়া পুরসভার।  

 কী দাম টিকিটের ? 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'-এ কী পরিষেবা ?

এই ইকো পার্কটি পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্টিপদ চট্টোপাধ্যায় এবং 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদাভোদার' স্রষ্টা নারায়ণ দেবনাথের নামে করা হয়েছে।  গোটা পার্ক জুড়ে  নারায়ণ দেবনাথের কমিক্সের চরিত্রগুলি  ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। পার্কের ভিতরে শিশুদের খেলার জন্য নানা ধরনের জয় রাইডসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বোটিং এর সুবিধা থাকবে। পার্কে মাথাপিছু প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা। গোটা বছরের জন্য ২০০ টাকায় সদস্য পদ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন, বিদায় বর্ধমান, বেঙ্গল সাফারী পার্কে স্বমহিমায় চিতাশাবক 'কৃষ্ণা'

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়

পুরসভা সূত্রে খবর, পার্কের মেইনটেনেন্স এর কাজের জন্যই এই টাকা নেওয়া হবে। এই ইকো পার্ক হাওড়াবাসীর কাছে একদিনের চড়ুইভাতির জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠতে চলেছে এমনটাই জানিয়েছে পুরসভা। সোমবার এই পার্কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা।

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, এসপি অফিসে নিহত নির্যাতিতার পরিবারের লোকজনও
বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, এসপি অফিসে নিহত নির্যাতিতার পরিবারের লোকজনও
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget