এক্সপ্লোর

Siliguri Landslide: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস ! এই অংশে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ

Siliguri Heavy Rain Landslide: ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ,সেতিঝোরার কাছে ১০এ জাতীয় সড়কে ধস, রাস্তায় ফাটল

শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস। সেতিঝোরার কাছে ১০এ জাতীয় সড়কে ধস, রাস্তায় ফাটল। সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। 

আরও পড়ুন, পুরীতে কিশোরীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ, ১৫দিনের লড়াই শেষে মৃত্যু, মৃতার বাবার দাবি, 'ডিপ্রেশানে আত্মীঘাতী মেয়ে..' !

গতমাসের শেষ থেকেই উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি শুরু হয়। কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে নামে ভয়াবহ ধস। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছিল সেসময় রাস্তা। শিলিগুড়ির সঙ্গে কালিম্পঙের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অন্যদিকে, নাগাড়ে বৃষ্টি ফুঁসছিল তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে জল বইছিল। কালিম্পঙের সঙ্গে দার্জিলিঙের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছিল তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়।  ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন। এদিকে মাসের শুরুতেও পরিস্থিতি বদলাল না। বরং ফের ভোগান্তির মধ্যে উত্তরবঙ্গের বাসিন্দারা।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আজ রবিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। 

মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget