এক্সপ্লোর

SIR in Bengal: রাজ্য জুড়ে SIR-শুনানি, কাদের নথি দিয়ে নাম তুলতে হবে ? কী নির্দেশ কমিশনের ? কোন কোন নথি দেওয়া যাবে ? রইল বিস্তারিত

EC On SIR Hearing: আজ রাজ্য জুড়ে SIR-শুনানির দ্বিতীয় দিন, কাদের নথি দিয়ে নাম তুলতে হবে ? কোন কোন নথি দেওয়া যাবে ? কী বলছে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন

কলকাতা: আজ রাজ্য জুড়ে SIR-শুনানি। নো ম্যাপিংয়ে থাকা ৩২ লক্ষ ভোটারের শুনানির দ্বিতীয় দিন। ২০০২-র তালিকায় যোগসূত্র না মেলা ভোটারদের আজও শুনানি। যাঁদের নামের বানান ভুল রয়েছে, ডাকা হচ্ছে তাঁদেরকেও। খসড়ায় ১ কোটি ৬৭ লক্ষের বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি, দাবি কমিশন সূত্রে। কমিশনের নির্দেশ, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? দেখুন একনজরে।

আরও পড়ুন, আটক হুমায়ুন কবীরের ছেলে !

কমিশনের নির্দেশ, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র,
কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। 

প্রসঙ্গত, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এ কে ঘোষ মেমোরিয়াল স্কুলে শুনানিতে লম্বা লাইন। গুরুতর অসুস্থকেও দাঁড়াতে হচ্ছে লাইনে। যাদবপুর থানার তালতলার বাসিন্দা অম্লান কুসুম করকে দেখা গিয়েছে লাইনে। যাদবপুরের তালতলার বাসিন্দা অম্লানকুসুম কর গুরুতর অসুস্থ। তার উপর হাতে সংক্রমণ। সেই অবস্থাতেই হিয়ারিংয়ে ডাক পেয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এ কে ঘোষ মেমরিয়াল স্কুলে এসেছিলেন তিনি।

যাদবপুর তালতলার ভোটার  অম্লানকুসুম কর বলেন,কাগজপত্র আমার সমস্ত সবই আছে। কিন্তু আমি যদি জানতাম যে, বাড়িতে গিয়ে এটা করবে, আমার খুব সুবিধা হত।তাহলে আমাকে আর আসতে হত না। আসল সমস্যাটা হচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। যেহেতু ২০০২-তে নামটা নেই, আপনাকে এখানে এসেই করতে হবে। টালিগঞ্জের বাসিন্দা, গৌরী রায়চৌধুরী। হিয়ারিংয়ে তাঁর ডাক পড়েছিল কালীঘাটের শাহনগর হাইস্কুলে। টালিগঞ্জের বাসিন্দা  গৌরী রায়চৌধুরী বলেন,' শুধু হেনস্থা করা। আমার ২০০২-এ কী করে যে ভোটটা বাদ গেল, জানি না। কোনওদিন আমার ভোট বাদ যায়নি। ভোট দিয়েছি, সব করেছি। এখন ওঁরা দেখে বলছে, না আপনার নাম নেই। এখন এখানে আসার পরে, দেখার পরে বলছে, না আপনার মায়ের (নথি গ্রাহ্য) হবে, আপনি তো অরিজিন্যাল। তাহলে ডাকলেন কেন? '

ভোটার  অশোককুমার রায় বলেন, 'কোনও কারণে আমাকে বাড়ি থেকে কিছুদিন বাইরে থাকতে হয়েছে। ২০০২ সালে যে সময়টায় নাম নেই বলছেন, সেটা অন্য জায়গায় এখানে-ওখানে দু-তিন জায়গায় ভাড়া থেকেছি। তারপর ভোট দিতে এসে দেখছি, নাম নেই।  বর্তমানে আমি একটা জায়গায় এসেছি ভাড়া। সেই ঠিকানা ভোটার কার্ডে নেই, পুরনো বাবার (ঠিকানা) আছে।  আমার বাবা আজ বেঁচে থাকলে ১০০ বছর পুরো হত। তখনকার দিনে মানুষের জন্মতারিখ থাকত না। মোদির বাবার নামে কাগজ দেখাতে পারবে কিনা! আসল নেই। মোদির বয়স হয়তো আমার থেকে ২-১ বছর কম-বেশি হবে। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget