এক্সপ্লোর

Maheshtala Horror: সম্পত্তির লোভে মা-কে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগ, আটক ছেলে ও বৌমা

Maheshtala News: বৃদ্ধা মাকে খুন করে দেহ প্লাস্টিকে জড়িয়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগে আটক হল ছেলে ও বৌমা। নারকীয় এই ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের দত্ত বাগান এলাকায়।

জয়ন্ত রায়, মহেশতলা: কথায় আছে "কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয়"। প্রবাদে উল্লেখিত সেই কুসন্তানের খোঁজ পাওয়া গেলে এবার মহেশতলায় (Maheshtala)। সেখানে বৃদ্ধা মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরে রেখে দেওয়ার অভিযোগে আটক হল ছেলে ও বৌমা। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Dengue News: বলাগড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ি বাড়ি পরিদর্শনে হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের দত্ত বাগান এলাকায় প্রভা নাথ (৬৫) নামে এক বৃদ্ধা তাঁর ছেলে ও বৌমাকে নিয়ে বাসবাস করতেন। তাঁর এক মেয়ে রাঁচিতে ডাক্তারি পড়াশোনা করেন। লোকের বাড়ি কাজ করে এবং যখন যেরকম কাজ পেতেন তা করে পয়সা জমিয়েই তিনি তাঁর মেয়েকে পড়াশোনা করাতেন। স্বামীর মৃত্যুর পর খুব কষ্ট করে একটি টিনের ছাউনি ঘর তৈরি করতে পারলেও, পাশের ঘরটি আর তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। 

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ওই ছোট ঘরটি ছেলে মাকে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু, পেশায় রাজমিস্ত্রি ছেলেকে প্রভাদেবী কোনওভাবেই সম্পত্তি লিখে দিতে চাননি। যা নিয়ে ছেলে ও বৌমার সঙ্গে প্রায়দিন ঝগড়া হত মায়ের। প্রতিবেশীদের দাবি, শুক্রবার শেষ দেখা গেছিল প্রভা নাথকে। শনিবার রাতে মহেশতলা থানার পুলিশ পৌঁছলে প্রতিবেশীরা জানতে পারেন প্রভাদেবী খুন হয়েছেন। 

আরও পড়ুন: Kolkata Bus News: আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, বড়সড় যান-সঙ্কটের আশঙ্কা?

পুলিশ সূত্রে জানা গেছে, দেহে পচন ধরায় এবং অতিরিক্ত গন্ধ বার হওয়ায় ছেলেই বাধ্য হয়ে মহেশতলা থানায় ফোন করে মায়ের মৃত্যুর খবরটি দেয়। সে পুলিশকে জানিয়েছে তার মা মৃত অবস্থায় ঘরের পাশে পড়ে রয়েছেন। মহেশতলা থানার পুলিশ এসে ওই বাড়ির ভেতর থেকে প্লাস্টিক জড়ানো পচাগলা দেহটি উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকর ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর রাতেই মহেশতলা থানার পুলিশ ছেলে বিজয় নাথ এবং তার স্ত্রী মালতি নাথকে আটক করে থানায় নিয়ে যায়। রবিরা ফরেন্সিক টিমের ঘটনাস্থলে আসার কথা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget