এক্সপ্লোর

Bus Accident : ট্রাকের সঙ্গে ধর্মতলামুখী বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু, আঘাত, পরিণাম ভয়াবহ

কেন ঘটল এই সংঘর্ষের ঘটনা ? ট্রাফিক নিয়ম কি কেউ অমান্য করেছিল? নাকি গাড়িটি চলছিল বেপরোয়া গতিতে?

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : সাত সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তে শোকের ছায়া নামল এলাকায়। কেউ যাচ্ছিলেন কাজে, কেউ বেড়িয়ে বাড়ি ফিরছিলেন। দুঃস্বপ্নে পরিণত হল যাত্রা। ভয়ঙ্কার দুর্ঘটনার কবলে পড়ল ধর্মতলাগামী একটি বাস। রায়চক থেকে ধর্মতলা যাচ্ছিল যানটি। 

ধানকল মোড়ে মুখোমুখি সংঘর্ষ

সকাল ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা ট্রাকের।। সঙ্গে সঙ্গেই প্রাণ হারান ট্রাক চালক। গুরুতরভাবে জখম হন ১০ জন বাস যাত্রী। আপাতত প্রত্যেককেই আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার পর উদ্বেগের ছাপ স্থানীয়দের মধ্যে। আতঙ্কিত বাকি বাসযাত্রীরাও। 

মৃত্যু ট্রাক চালকের 

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরানো হয়।  বেলা সাড়ে সাতটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।  ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তাঁঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।             

কিন্তু কেন ঘটল এই সংঘর্ষের ঘটনা ? ট্রাফিক নিয়ম কি কেউ অমান্য করেছিল? নাকি গাড়িটি চলছিল বেপরোয়া গতিতে? চলছে তদন্ত। 

অতীতেও দুর্ঘটনা

হালফিলেও মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হয় সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। অভিযোগ, রাতভর পার্টি, দেদার মদ্যপানের পর সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে যায় গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারান এক পথচারী। আহত হন আরও অনেকেই।  গ্রেফতার করা হয় সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। এই দুর্ঘটনায় উঠে আসে  বিনোদন জগতের বেশ কয়েকটি নাম। ঘটনার পরই স্থানীয়দের মুখে শোনা গিয়েছিল, গাড়িতে ছিলেন মহিলাও। পুলিশ সূত্রে দাবি, পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তারপর এই ঘটনার জল গড়ায় অনেক দূর। সিরিয়ালের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিদ্ধান্তকে। চেঞ্জ করা হয় কাস্টিংও। সেই ঘটনার ঘা এখনও টাটকা। এখনও টলিউডে কান পাতলেই ঘটনা নিয়ে ফিসফাস অব্যাহত। 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget