এক্সপ্লোর

Baruipur Shootout : 'কাকাকে গুলিতে এফোঁড়-ওফোঁড়' করে দিল ভাইপো, বীরভূমের পর এবার বারুইপুরে শুটআউট

Baruipur Murder : গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

হিন্দোল দে, কলকাতা : বারুইপুরের ( Baruipur )  নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ( Gram panchayrt )  গৌড়দহে শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ সূত্রে খবর, কাকা সাজ্জাদ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় ভাইপো আব্দুল মজিদ মণ্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার। কাকাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সইফুদ্দিন লস্কর নামে আরেক ব্যক্তি। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন : 

শুনানি পিছোল আদালতে, এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। 

বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট

অন্যদিকে গত মঙ্গলবার বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউটের ঘটনা ঘটে। পাথর খাদানের এক কর্মীকে গুলি করে খুন করা হয় । গুলিতে আহত হন এক প্রাথমিক স্কুলের শিক্ষকও।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। পাথর খাদানের শ্রমিক ধানু শেখ এবং ওই শিক্ষক ধনা হাঁসদা একই জায়গায় বসে ছিলেন। সেই সময় একজন সাইকেলে এসে খুব কাছ থেকে পরপর গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদান শ্রমিকের।

প্রাথমিক শিক্ষককে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পিছনে পাথর খাদান নিয়ে গোলমাল, নাকি পারিবারিক বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ।

নেতার বাড়িতে গুলিবৃষ্টি !

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা।

তৃণমূল নেতার অভিযোগ, কয়েকদিন আগে ভাঙড় ১-এর A ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায়, তাঁকে খুনের চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তৃণমূল নেতা। গটআপ গেম, পুলিশ ও দল তদন্ত করুক, পাল্টা চ্যালেঞ্জ ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি কাইজার আহমেদের।

সেরা শিরোনাম

বিশ্বাস থাক বরুণে
বিশ্বাস থাক বরুণে
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Baruipur Incident: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget