এক্সপ্লোর

TMC Conflict : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, তাও বিধায়কের সামনেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে অশান্তি বারুইপুরে

South 24 Parganas News : বিধায়কের বিরুদ্ধে দলীয় কর্মীদের ওপরই লাঠিচার্জ করতে পুলিশকে নির্দেশ দেওয়ার অভিযোগ গন্ডগোলে জয়ী তৃণমূল প্রার্থী-সহ বেশ কয়েকজন আহত হন। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল (TMC), তাও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে অশান্তি ! খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই বহিরাগতদের নিয়ে অশান্তি করার অভিযোগ উঠেছে বারুইপুরে।গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পদ নিয়ে তৃণমূলের অন্দরেই 'দ্বন্দ্ব' প্রকাশ্যে চলে আসে। অশান্তির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের।

বারুইপুরের (Baruipur) বেগমপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল একাই ১৪টি আসনে জয়ী হয়েছে। বাকি ২টি আসনে একটি করে জয়ী বিজেপি ও নির্দল প্রার্থী। বিধায়কের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে পঞ্চায়েত অফিসে চড়াও হওয়ার অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে দলীয় কর্মীদের ওপরই লাঠিচার্জ করতে পুলিশকে নির্দেশ দেওয়ার অভিযোগ গন্ডগোলে জয়ী তৃণমূল প্রার্থী-সহ বেশ কয়েকজন আহত হন। 

গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান কে হবেন, তা নিয়ে শুরু হয় অশান্তি। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নির্বাচিত না করে, স্থানীয় বিধায়ক পদাধিকারীদের নাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমনকি তৃণমূল কর্মীদের ওপরই লাঠিচার্জ করার জন্য নির্দেশ দেন পুলিশকে। এরপরই উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত অফিস চত্বরে। ভিড় হঠাতে লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ। এদিনের ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। যার মধ্যে রয়েছেন খোদ জয়ী তৃণমূল প্রার্থীও। স্থানীয় এক তৃণমূল কর্মীর দাবি, এমএলএ আমাদের ওপর জোর জবরদস্তি একটা চাপিয়ে দিচ্ছে। এ প্রধান হবে, এ উপপ্রধান হবে। বিভাস সর্দার চাপিয়ে দিচ্ছিল। আমরা সেটা চাইছিলাম না। এমএলএ-র নেতৃত্বে কিছু বাইরের লোক এসে মারদাঙ্গা করল। পুলিশকে বলল লাঠিচার্জ করার জন্য।

তৃণমূল কংগ্রেসের বারুইপুর পূর্বর ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেছেন, 'কারও একটু প্রধান হওয়ার শখ ছিল। তারাই এসব করেছে। আমাদের এখানে গন্ডগোল হয়নি। যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, সেভাবেই হয়েছে'। এদিন বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন রেখা সর্দার। সূত্রের খবর, তিনি স্থানীয় তৃণমূল বিধায়কের অনুগামী।  

                                                                                         

আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget