এক্সপ্লোর

Canning News: রাত পোহালে ২১ জুলাই সমাবেশ, তার আগে ক্যানিংয়ে 'মহামিছিল' তৃণমূলের, নেতৃত্বে সওকত

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলার ঘটনা। ২১ জুলাই (21 July), শহিদ স্মরণ দিবস উপলক্ষে সেখানে ক্য়ানিং ২ নম্বর এলাকার যুগ তৃণমূলের তরফে এই 'মহামিছিল'-এর আয়োজন করা হয়।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দলের শহিদ স্মরণ (TMC Martyrs Day) অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব গোটা রাজ্যে। সেই আবহে ক্য়ানিংয়ে (Canning News) 'মহামিছিল' বার করল তৃণমূল। তাতে নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তাতে শামিল হন কয়েক হাজার তৃণমূল (TMC) কর্মী-সমর্থক। গাড়ি, বাইক নয়, হেঁটে মিছিল এগোয়। প্রায় পাঁচ কিলোমিটার পথ পেরোন মিছিলে অংশগ্রহণকারীরা।

২১ জুলাই.য়ের আগে ক্যানিংয়ে 'মহামিছিল' তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলার ঘটনা। ২১ জুলাই (21 July), শহিদ স্মরণ দিবস উপলক্ষে সেখানে ক্য়ানিং ২ নম্বর এলাকার যুগ তৃণমূলের তরফে এই 'মহামিছিল'-এর আয়োজন করা হয়। বুধবার সকালে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পার করে মিছিল। হেঁটেই তাতে যোগ দেন দলে দলে কর্মী-সমর্থকরা। তৃণমূলে দাবি, 'মহামিছিল'-এ প্রায় ১৫ হাজার কর্মী-সমর্থক শামিল হন। 

করোনা কালে, দু’বছর পর ধর্মতলায় ফের তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ বসছে। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় সকলের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বারের সমাবেশে 'রেকর্ড ভিড় হবে' বলে দাবি তৃণমূলের। 

আরও পড়ুন: Howrah 'Hooch Death' : মদ-লটারিতে শেষ হচ্ছে বাংলা, কটাক্ষ সুকান্তর, মদের রাজস্বেই চলছে রাজ্য, খোঁচা সুজনের

তবে এ বারের শহিদ স্মরণ সমাবেশে নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই রাজ্যের কাছে কতজন পুলিশ মোতায়েনরয়েছে জানতে চাওয়া হয়েছে। কারা আসছেন, ট্রাফিক রুট নিয়ে কী কী পরিকল্পনা, তার বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারকে প্রশ্ন করা হয়েছে, ২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করার জন্য বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত বিজেপি যে অনুমতি চেয়েছিল, সেটা বিকেল ৪টের পরিবর্তে রাত ৮টা থেকে করার অনুমতি দিলে রাজ্য পুলিশের বন্দোবস্ত করতে কোনও অসুবিধা হবে কিনা।  

দুই বছর পর মহা সমারোহে শহিদ স্মরণ তৃণমূলের

সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাডি়তে অনুপ্রবেশের ঘটনা ঘটে। তাই শহিদ স্মরণ সভায় তাঁর নিরাপত্তায় বিশোষ জোর দেওয়া হচ্ছে। তৃণমূল নেত্রীর মঞ্চে প্রবেশের জন্য, পৃথক গেট বসানো হচ্ছে। থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বুধবার সকালেই দলে দলে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় করতে দেখা গিয়েছে। তাঁদের খাওয়া-দাওয়ার ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget