এক্সপ্লোর

South 24 Parganas: নাগাড়ে বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনায়! সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

Weather Update: জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দফতর

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জুড়ে। সুন্দরবন উপকূলে বৃষ্টির সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। আগামী কয়েকদিন খোলা থাকবে ফ্লাড সেন্টারগুলি। পুলিশের তরফে মাইকে প্রচার করে মাটির বাড়ির বাসিন্দাদের ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় (Disaster Management) পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। 

টানা বৃষ্টিতে ডুবেছে সেতু:
টানা বৃষ্টিতে বীরভূমে ডুবল শাল নদীর সেতু। প্রাণের ঝুঁকিয়ে ডুবে যাওয়া সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শাল নদীর জল বেড়েছে। আজ সকালে পাড়ুই থেকে ইলামবাজার সংযোগকারী সেতুটি ডুবে যায়। স্থানীয়দের দাবি, সেতুটি নিচু হওয়ায় প্রতিবার বর্ষায় এই সমস্যা হয়। সেতু উঁচু করার দাবি জানিয়েছেন তাঁরা। 

আজ ভারী বৃষ্টির (Rain Forecast) সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু'এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

 

ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এমন বৃষ্টির কারণে।  

কলকাতায় আকাশে মেঘ:
কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫৭.৪ মিলিমিটার।

আরও পড়ুন: ফের সংঘাত! আরও ৫ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য নিয়োগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget