এক্সপ্লোর

Maheshtala Murder : মাথায় ভারী বস্তুর আঘাত, মহেশতলায় ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহ উদ্ধার, সম্পত্তির বিবাদে খুন ?

South 24 Parganas News : জানা গিয়েছে, মৃত বৃদ্ধার ছেলে শেখর মণ্ডলের দুটি বিয়ে। তা নিয়ে বিবাদ কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

হিন্দোল দে ও জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : মহেশতলায় (Maheshtala) ঠাকুমা ও নাতি খুন। জিনজিরা বাজার (Jinjira Bazar) তদন্ত কেন্দ্রের পাশে বাড়ি থেকে উদ্ধার ২ জনের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলেই মৃত্যু হয়েছে মায়া মণ্ডল ও সনু মণ্ডলের। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন, দাবি মৃতার ভাইয়ের। গৃহশিক্ষক ও মৃত বৃদ্ধার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Police)। 

মহেশতলায় জিনজিরা বাজারে ঠাকুমা ও নাতি খুন। জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পাশে বাড়ি থেকে উদ্ধার বছর ষাটের মায়া মণ্ডল ও বছর বারোর সনু মণ্ডলের রক্তাক্ত দেহ। শুক্রবার বিকেলে পড়াতে এসে ঘরে মৃতদেহ প়ড়ে থাকতে দেখেন গৃহশিক্ষক। মহেশতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত বৃদ্ধার ভাইয়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন করা হয়েছে। মৃতার ভাই আশিস নস্কর বলেছেন, 'আমার নাতিকে আর বড়দিকে খুন করে দিয়েছে। এটা দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে গন্ডগোল। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ। মামলাও চলছে।'

পুলিশ সূত্রে খবর, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত বৃদ্ধার ছেলে শেখর মণ্ডলের দুটি বিয়ে। তা নিয়ে বিবাদ কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ

কয়েক সপ্তাহ আগেই যুবকের রক্তাক্ত দেহ (Blood Drenched Body) ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। ভোরের আলো ফোটার আগেই বিষ্ণুপুর থানার আমতলা অটো স্ট্যান্ডের পাশে দেহটি (Body Recovery) উদ্ধার হয়। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন হয়ে থাকতে পারেন যুবক।  মৃতের নাম বিনোদ সাউ। ওই এলাকাতেই ভাড়া থাকতেন তিনি। বছর চল্লিশের বিনোদের পরিবার জানাচ্ছে, গতকাল রাতে বাড়ি ফেরেননি তিনি। আর এদিন ভোরে তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবারের লোকজন। প্রাথমিক ভাবে ধারণা, তাঁকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যুবকের মাথাও থেঁতলে দেওয়া হয়েছিল।    

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget