এক্সপ্লোর

Narendrapur Cheating Case: নকল সফ্টওয়্যারে বিকল্প Amazon প্ল্যাটফর্ম, নরেন্দ্রপুরে প্রতারণাচক্রের পর্দাফাঁস

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায়, কামালগাজি বাইপাসের উপর একটি অভিজাত আবাসনে এই প্রতারণাচক্র কাজ করছিল।

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: অনলাইন কেনাবেচায় প্রতারণার ফাঁদ। এবার পর্দাফাঁস হল কামালগাজিতে। ইএম বাইপাসের উপর অভিজাত আবাসনে মানুষকে প্রতারণার কাজ চলছিল। নামী সংস্থার সফ্টওয়্যার নকল করে চলছিল মানুষ ঠকানোর কাজ। হাতে নাতে গিয়ে ধরল পুলিশ। আট জনকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছেন আরও ৩০ জন। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Narendrapur Cheating Case)

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায়, কামালগাজি বাইপাসের উপর একটি অভিজাত আবাসনে এই প্রতারণাচক্র কাজ করছিল। পুলিশ জানিয়েছে, কল সেন্টারের আদলে সেখানে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের সফ্টওয়্যার নকল করে, অবিকল একই ধরনের প্ল্যাটফর্ম খুলে বসেছিলেন অভিযুক্তেরা। (South 24 Parganas News)

পুলিশ জানিয়েছে, ওই নকল প্ল্যাটফর্মে দেশি-বিদেশি জিনিসপত্র সস্তায় তুলে ধরা হতো। অ্যামাজন ভেবে ওই প্ল্যাটফর্মে ঢুকে কেনাকাটা করতেন মানুষজন। সেই মর্মে আগেভাগে টাকা ডিপোজিটও করে দিতেন গ্রাহকরা। কিন্তু বরাত পাওয়া জিনিসপত্র নির্দিষ্ট গ্রাহকের কাছে না পাঠিয়ে, তাঁর ডিপোজিট করা টাকা আত্মসাৎ করে নিতেন অভিযুক্তেরা। প্রায় ১৫০ যুবক এবং যুবতী এই প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  Kolkata Metro:ফের আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয়, ধাক্কা পরিষেবায়

গোপন সূত্রে ওই প্রতারণাচক্রের হদিশ পায় নরেন্দ্রপুর থানার পুলিশ। এর পর বিরাট বাহিনী নিয়ে গিয়ে আবাসনের ঘরটি ঘিরে ফেলা হয়। সেখানে পুলিশকে দেখেই পিঠটান দিতে শুরু করেন কয়েক জন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বেশ কিছু ক্ষণ, তাতে দু'পক্ষেরই কয়েক জন আহত হয়েছেন। প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত অনেকে পালিয়ে গেলেও, ৩৮ জন পুলিশের জালে ধরা পড়েছেন।

নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, আট জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩০ জনকে আটক করে রাখা হয়েছে থানায়।  আবাসনের ঘরে প্রচুর জিনিসপত্র পাওয়া গিয়েছে। ঘরটি বাইরে থেকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্য়ান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। আবাসনের যে ঘর থেকে এই প্রতারণাচক্র চলছে, তার ঠিক নিচেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ঠিক উপরের তলায় কী করে সকলের নজর এড়িয়ে কাজ করছিলেন অভিযুক্তেরা, উঠছে প্রশ্ন। এই প্রতারণাচক্রের মাথা কে, তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget