এক্সপ্লোর

Tiger Attack: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হানায় নিখোঁজ এক মৎসজীবী

Sundarbans Tiger Attack: সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় ফের নিখোঁজ এক মৎসজীবী।' নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে', বললেন সুন্দরবন ব্র্যাঘ্র প্রকল্পের অধিকর্তা।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের (Sundarbans) ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় নিখোঁজ এক মৎসজীবী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রাম থেকে সুন্দরবনের ঝিলা ৫নং জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় নিখোঁজ হলেন শিবপদ সরকার নামে বছর পঞ্চান্নর এক মৎসজীবী (Fisherman)।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার ভোর নাগাদ স্ত্রী রিনা সরকার ও স্থানীয় শশাঙ্ক মন্ডল নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে চরঘেরি গ্রাম থেকে শিবপদ সরকার কাঁকড়া ধরতে ঝিলা ৫নং জঙ্গলে কাঁকড়া ধরতে যায়।আজ সকাল সাতটা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরছিল ঝিলা ৫নং জঙ্গলের নদীতে,তখন হঠাৎ একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে তাঁদের নৌকার উপর আছড়ে পড়ে শিবপদ সরকারকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়।সঙ্গে থাকা তাঁর স্ত্রী ও সঙ্গী পিছনে বেশ কিছুটা ধাওয়া করলেও শেষমেশ বাঘ শিবপদকে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়লে তাঁরা গ্রামে ফিরে এসে খবর দেয়।খবর দেওয়া হয় বন দফতরকে ।ঘটনার খবর পেয়ে নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর।সুন্দরবন ব্র্যাঘ্র প্রকল্পের অধিকর্তা তাপস মন্ডল জানান,' দুর্ঘটনার খবর পেয়েছি।নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।তবে যাঁরা মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁদের কোন বৈধ কাগজপত্র ছিল না।'

আরও পড়ুন, বগটুই গণহত্যা মামলায় সিবিআই-র জালে আরও ৭

প্রসঙ্গত, একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে সুন্দরবনে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারাচ্ছেন মৎসজীবীরা। কখনও লুকিয়ে বন দফতরের নিষেধ অমান্য করে গভীর জঙ্গলে পেটের জ্বালায়, কখনও প্রাণের ঝুঁকি নিয়ে রোজগারের আশায় পাড়ি দেয় মৎসজীবীদের দল। আর সেটাই কাল হয়ে যায় মৎসজীবীদের জন্য। তবে অনেকক্ষেত্রে এমন ঘটনাও ঘটে, যে বাঘের হামলার পরে এমন অনেকসময়ই আসে, যেখানে দেহর হদিশ পায় না পরিবার। সেক্ষেত্রে মৃত্যু হয়েছে কি হয়নি, যেমন বোঝা দায় হয়ে ওঠে, তেমনই মৎসজীবীর পরিবারের জীবন জর্জরিত হয়ে ওঠে। তবে এই বাইশ সালের বুকেই একাধিক বাঘের হামলা ঘটেছে। যেখানে কাঁকড়া শিকার করতে গিয়ে মাঝ নদীতে ডিঙি নৌকার উপর আক্রমণ করেছে বাঘ। বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গীরা নৌকার বৈঠা নিয়েও পাল্টা আক্রমণ করার ঘটনা ঘটেছে। বাঘ সেই মুহূর্তে পালিয়ে গেলেও প্রথম আক্রমণে এতটাই ঘায়েল হয়ে যায়, আক্রান্ত মৎসজীবী যে, প্রাণে বাঁচানো সম্ভব হয় না। তবে এখনও আশার উপর ভর করেই এগিয়ে চলছে আক্রান্তের পরিবার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget