এক্সপ্লোর

South 24 Parganas: দলীয় অফিসেই দুর্নীতির অভিযোগে পোস্টার, নিশানায় দলেরই ২ নেতা

Sonarpur News:তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে খোদ দক্ষিণ ২৪ পরগনার প্রতাপনগর অঞ্চল তৃণমূলের কার্যালয়ে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েত স্তরে বারবার নানা প্রকল্প নিয়ে তৃণূমল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এবার তেমনই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় দুই তৃণমূল নেতার নামে পঞ্চায়েতের একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে হেয় করতেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়ে বাম ও বিজেপি। 

কোথায় পোস্টার:
রাস্তার ধারের কোনও দেওয়াল নয়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে খোদ দক্ষিণ ২৪ পরগনার প্রতাপনগর অঞ্চল তৃণমূলের কার্যালয়ে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য এবং পঞ্চায়েতের পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সঞ্জয় নস্কর এবং প্রতাপনগর অঞ্চল সভাপতি দিলীপ ঢালি বিভিন্ন প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পোস্টারে এমনই অভিযোগ করা হয়েছে। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পোস্টার ছেয়ে গিয়েছে। অভিযোগের পক্ষে সবরকম প্রমাণ রয়েছে, পোস্টারে এমন দাবিও করা হয়েছে। রাস্তা, খাল তৈরি, জব কার্ড, স্কুল তৈরি- এমন নানা বিষয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তোলাবাজি থেকে শুরু করে গাছ কেটে বিক্রি করা-এমন অভিযোগও করা হয়েছে। পোস্টারের শেষে লেখা হয়েছে, 'আমাদের বিধায়ক লাভলি মৈত্রর কাছে জানতে চাই এত দুর্নীতির পরেও এদের দল থেকে বহিষ্কার করা হবে না কেন? এরা কি প্রতাপনগরের সম্পদ? তাহলে জনসাধারণের ভাবনা, এদের দুর্নীতির সাথে ওপর মহলের যোগ আছে।'

রাজনৈতিক তরজা: 
পোস্টারে লেখা রয়েছে প্রতাপনগর অঞ্চলের বাসিন্দাদের তরফে এই অভিযোগ করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূলের একাংশের দাবি, পোস্টারের নেপথ্যে রয়েছে দলেরই একাংশ। প্রতাপনগরের তৃণমূল কর্মী সীমন্ত সর্দার বলেন, 'পার্টি অফিস খুলতে এসে দেখি পোস্টার দিয়েছে। আমার মনেহয় তৃণমূলেরই কেউ করেছে। বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।' এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল নেতা সঞ্জয় নস্করের। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে হেয় করতেই এই পোস্টার দেওয়া হয়েছে, বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ ঢালি। তিনি বলেন, 'ভোটের আগে হেয় করতে এসব করছে।' 

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিজেপি ও সিপিএম। পঞ্চায়েত স্তরে এমন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি উত্তর কর। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, 'তৃণমূলের উপর থেকে তলা পর্যন্ত পুরোটাই দুর্নীতিগ্রস্ত।'

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের ১৪ আসনের মধ্য়ে ১২টি রয়েছে তৃণমূলের দখলে। একটি করে আসন দখলে রয়েছে সিপিএম ও নির্দলের।

আরও পড়ুন: শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে রাতভর তল্লাশি, হাতে বিস্ফোরক নথি! দাবি ইডির

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget