এক্সপ্লোর

South 24 Parganas: পদ এক অথচ দাবিদার দুই, রাজপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

শুভেচ্ছা পোস্টার ঘিরে দেখা দিয়েছে বিতর্ক...

রঞ্জিত হালদার, রাজপুর: পদ এক, অথচ দাবিদার দুই। কে শহর সভাপতি? দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে তৃণমূলের দুই নেতা-নেত্রীর পোস্টার ঘিরে দেখা দিয়েছে বিতর্ক।

মাস দুয়েক আগে রাজপুরের তৃণমূল সভাপতি করা হয় কুহেলি ঘোষকে। উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে এই তৃণমূল নেত্রীর নামে পোস্টার পড়েছে। 

ঠিক একইভাবে শারদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছেন সদ্য প্রাক্তন সভাপতি শিবনাথ ঘোষ। কিন্তু সেখানে নিজেকে রাজপুর টাউনের সভাপতি বলে দাবি করেছেন এই প্রবীণ নেতা। তিনি বলেন, দিদি আমার কাছে জানতে চান কে করেছে। আমি বললাম, কে করেছে জানি না, তবে ঘরের মধ্যে ঘর হয়ে যাচ্ছে। বাজে জায়গায় যাচ্ছে। দিদি তখন বলেন, আপনি আছেন আপনি থাকবেন। 

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়ের খাসতালুকে তৃণমূলে কোন্দল, হাবড়া পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে পড়ল পোস্টার

অন্যদিকে, কুহেলি ঘোষ বলেন, ১৬ অগাস্ট রাজপুর-টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমার নাম প্রকাশিত হয়েছে, দলের পদ অনুযায়ী শুভেচ্ছা জানানো হয়েছে।  দলের নির্দেশ মেনে কাজ করছি।

পোস্টার বিতর্কে রাজপুরের প্রাক্তন টাউন সভাপতির পাশে দাঁড়িয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, শিবনাথ ঘোষকে মানছি কারণ দলের নির্দেশ মেনে করছি, শিবুদাকে সঙ্গে নিয়ে কাজ করতে বলা হয়েছে। 

পোস্টার ঘিরে দুই শাসক নেতা-নেত্রীর কোন্দল সামনে চলে আসায়, খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুনীপ দাস বলেন, তৃণমূলের সব জায়গায় দু’জায়গায়, জেলাজুড়ে গোষ্ঠীকোন্দল, সামনে পুরসভা ভোটে দেখবেন রক্তারক্তি, পরের বছর ভোট তৃণমূল-তৃণমূল মারপিট করে মরবে।

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

তিরিশ অক্টোবরের উপনির্বাচন মিটলে, পুরভোটের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজপুরের দুই নেতা-নেত্রীর আকচা-আকচি পুরভোটে প্রভাব পড়ে কি না তা নিয়ে বাড়ছে কৌতুহল।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget