এক্সপ্লোর

Sundarban Cyclone Preparation : মোকার পথ-ধাঁধায় শঙ্কা, বাড়তি আগাম সতর্কতা সুন্দরবনে

Cyclone Mocha : অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। এখন থেকেই তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টারগুলিকে।

সুদীপ্ত আচার্য, গৌতম মণ্ডল ও শান্তনু নস্কর, সুন্দরবন : বঙ্গোপসাগরে (Bay of Bengal) বাড়ছে ঘূর্ণিঝড় 'মোকা' (Cyclone Mocha) তৈরির আশঙ্কা। আগাম সতর্ক রাজ্য প্রশাসন। সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। পূর্ব মেদিনীপুরে ঝড় মোকাবিলায় শুরু হয়েছে মক ড্রিল।

ঘূর্ণি-অশনিসঙ্কেত

মে মাসে আবার ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। শেষ পর্যন্ত কী ধেয়ে আসবে মোকা ? বাংলায় (West Bengal) কি আরও একবার আছড়ে পড়তে চলেছে প্রকৃতির রুদ্ররোষ ? ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তাকে ঘিরে জোরাল হচ্ছে এমনই সব প্রশ্ন আর আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত (Cyclone)। বুধবার  সকালে তা পরিণত হতে পারে অতি গভীর নিম্নচাপে (Deep Depression)। পরে তা যত উত্তরে যাবে, তত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সেই ঝড়ের অভিমুখ কোন দিকে হতে পারে, এখনও তার কোনও দিশা মেলেনি।

অতীত অভিজ্ঞতা থেকে সতর্কতা

ঘূর্ণিঝড়ে পথ ধাঁধায় অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hazra)। আরেক উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে ঝড় মোকাবিলায় শুরু হয়েছে মক ড্রিল। এখন থেকেই তৈরি রাখা হচ্ছে সাইক্লোন শেল্টারগুলিকে।

সুন্দরবনে আতঙ্কের ঘূর্ণি অভিজ্ঞতা 

গত ৪ বছরে মে মাসেই ৪ টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার মধ্যে আমফান ও ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। এবার ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাসেই কার্যত ঘুম ছুটেছে সুন্দরবন লাগোয়া গোসাবার (Gosaba) বাসিন্দাদের। তীব্র জলোচ্ছ্বাসে দুর্বল নদীবাঁধ ভেঙে ফের বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা। সাগরের ধবলাট এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। শনিবার সাগরের ধবলাট এলাকায় নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। আর রবিবার মৌসুনী দ্বীপে গিয়ে বিভিন্ন নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন তিনি।

আরও পড়ুন- কবে পঞ্চায়েত ভোট ? ধোঁয়াশার মধ্যেই অভিষেকের কথায় স্পষ্ট ইঙ্গিত

ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। দিঘা, মন্দারমণি, কাঁথি-সহ একাধিক জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে মকড্রিল শুরু হয়েছে। জলোচ্ছ্বাসে কেউ ভেসে গেলে কীভাবে উদ্ধার করতে হবে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে কীভাবে তা সরাতে হবে, ঝড়ে গাছ ভেঙে পড়লে দ্রুত কী করণীয়, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কেউ আটকে পড়লে, তাকে কীভাবে উদ্ধার করতে হবে, এমন নানা বিষয়ে মহড়া দিলেন সিভিল ডিফেন্স, দমকল-সহ নানা বিভাগের কর্মীরা।

অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget