এক্সপ্লোর

Recruitment Scam: ৭৫ জনের কাছ থেকে চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, দাবি ED-র নথিতে

Recruitment Scam ED On Jiban Krishna Saha : কাদের কাছে চাকরি বিক্রি জীবনকৃষ্ণ সাহার, চিহ্নিত ৭৫ জন, দাবি ইডির

কলকাতা: ৭৫ জনের কাছ থেকে চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, দাবি ইডির নথিতে। কাদের কাছে চাকরি বিক্রি জীবনকৃষ্ণ সাহার, চিহ্নিত ৭৫ জন, দাবি ইডির। আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন, SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের ! বললেন, 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব'

চাকরি পাইয়ে দিতে ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, দাবি ইডির নথিতে। এই সংখ্যা আরও বাড়তে পারে, অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ED সূত্রে দাবি করা হয়েছে,'কখনও নগদে, কখনও টাকা জমা পড়েছে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে। টাকা জমা পড়েছে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে। টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি জীবনকৃষ্ণ। 

ভাইরাল ভিডিওয় দেখা গেছিল ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছেন একজন! সেই ভিডিও নিয়েই দু'রকম মন্তব্য করেন জীবনকৃষ্ণ সাহা। আদালতে ঢোকার সময় বলেন ভিডিও পুরনো, বাজে ভিডিও। আবার আদালত থেকে বেরনোর পর দাবি করলেন ওই ভিডিও ঠিক নয়।  আদালতে ছেলেকে দেখে জড়িয়ে ধরেন ধৃত তৃণমূল বিধায়ক। পরে হাউ হাউ করে কাঁদতেও দেখা যায় তাঁকে।   ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, CBI-এর পর ED-র হাতে দ্বিতীয়বার গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শনিবার তাঁকে ফের জেলে পাঠাল আদালত।

কিন্তু এরই মধ্য়েই প্রকাশ্যে আসে এই ভাইরাল ভিডিও। যেখানে ধৃত তৃণমূল বিধায়কের কাছে একজনকে বারবার টাকা ফেরতের আর্জি জানাতে দেখা যায়। এদিন আদালতে ঢোকার সময় এই ভিডিওকে পুরনো বলে দাবি করলেও, আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় ভিডিওর সত্যতা সপাটে খারিজ করে দিলেন জীবনকৃষ্ণ সাহা। কিন্তু ভাইরাল হওয়া ভিডিও নতুন না পুরনো, সেটা বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে, স্কুলে চাকরি দেওয়ার নামে জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়েছেন কি নেননি?
 

ED-র অফিসারদের দেখে পালানোর চেষ্টা থেকে শুরু করে মোবাইল ফোন লুকিয়ে ফেলার চেষ্টা বড়ঞার তৃণমূল বিধায়ককে গ্রেফতারি ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সোমবার! শনিবার ইডি হেফাজতের শেষে আদালতে তোলার দিনও তৈরি হয়েছিল চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি! প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছিল তৃণমূল বিধায়ককে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নগর দায়রা আদালতে ইডির বিশেষ কোর্টে তোলা হয়েছিল। সূত্রের খবর, আদালত কক্ষে একেবারে সামনের বেঞ্চেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এবং তাঁদের ছেলে। ছেলেকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক। আদর করেন।  তারপর কাঠগড়ায় উঠে দেওয়ালের দিকে ঘুরে হাউহাউ করে কেঁদে ফেলেন জীবনকৃষ্ণ সাহা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget