এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: প্রশ্নের জবাব দিচ্ছেন, চাপসৃষ্টির অভিযোগও নেই, ED-তে নরম হচ্ছেন ‘কালীঘাটের কাকু’!

SSC Case: ইডি-র লাগাতার জেরার মুখে ২০১৮ সালেও মানিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন সুজয়কৃষ্ণ।

প্রকাশ সিনহা, সত্য়জিৎ বৈদ্য় ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: ইডির জেরায় কি ক্রমশ নরম হচ্ছেন 'কালীঘাটের কাকু'? সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের সঙ্গে হোয়াটস অ্য়াপ চ্য়াট নিয়ে আগে যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) উত্তর ছিল, 'জানি না, বলতে পারব না'। এখন সেখানে সাক্ষাতের কথা স্বীকার করেছেন কাকু। শুধু তাই নয়, একাধিক সংস্থার নিয়ন্ত্রণের কথাও কাকু কবুল করেছেন বলে ED সূত্রে দাবি (SSC Case)। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু তদন্তে তিনি অসহযোগিতা করছেন বলেই জানা যাচ্ছিল এ যাবৎ। তবে সূত্রের খবর, ইডি-র লাগাতার জেরার মুখে ২০১৮ সালেও মানিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন সুজয়কৃষ্ণ।

তাহলে কি ধীরে ধীরে মুখ খুলতে শুরু করছেন 'কালীঘাটের কাকু'? তাঁর মুখ থেকে কোন কোন হেভিওয়েটের নাম বেরোতে পারে? 'কান' ধরেই কি 'মাথা'র কাছে পৌঁছবে ED? ক্রমেই জোরাল হচ্ছে প্রশ্ন।

সূত্রের খবর, তদন্তে প্রথমে অসহযোগিতা করলেও, এখন কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন সুজয়কৃষ্ণ। যেমন, সুজয়কৃষ্ণের কাছে জানতে চাওয়া হয়, তিনি মানিককে চেনেন কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, ২০২১-এর আগে চিনতাম না। এর পরের থেকে চিনি। তখন, মোবাইলের একটি চ্য়াট হিস্ট্রি দেখানো হয় 'কাকু'কে।

আরও পড়ুন: North 24 Pargana: কাউন্সিলর বনাম বিধায়কের দ্বন্দ্ব, জল গড়াল ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত

ED সূত্রে খবর, যেখানে দেখা যাচ্ছে, ২০১৮-এ দু'জনের কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে 'কাকু' আগে বলেছিলেন, 'জানি না। কিছু বলব না'। ইডি সূত্রে দাবি, সম্প্রতি জেরার মুখে তিনি স্বীকার করেছেন, ২০১৮-এ মানিকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি।

ইডি সূত্রে দাবি, ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড আর্কাইভ কনসালটেন্সি এবং এসডি কনসালটেন্সি এই তিন কোম্পানির সঙ্গে প্রত্য়ক্ষ যোগাযোগের কথাও স্বীকার করেছেন কাকু। তবে, A সরকার অ্যাসোসিয়েট সরকার এন্টারপ্রাইজেস এবং নয়নিকা এন্টারপ্রাইজেস নামে আরও ৩টি কোম্পানির সঙ্গে যোগসূত্র অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। 

এদিকে সদ্য় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এজেন্সির বিরুদ্ধে তাঁর ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন। কিন্তু মঙ্গলবার সম্পূর্ণ উল্টো সুর শোনা গিয়েছে 'কালীঘাটের কাকু'র গলায়। এর আগে, কুন্তলের দবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে তাঁকে চাপ দিচ্ছেন তদন্তকারীরা। কিন্তু এমন কোনও চাপ আসছে কিনা জানতে চাইলে, 'কাকু' বলেন, 'না'।

ইডি সূত্রে দাবি, ইতিমধ্য়েই সুজয়কৃষ্ণsর আত্মীয়-স্বজন এবং বিভিন্ন কোম্পানি মিলিয়ে আরও অন্তত ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। এবার কাকুর আত্মীয়-পরিজনদের সম্পত্তির তালিকাও তৈরি করা হচ্ছে।

সেরা শিরোনাম

Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget