এক্সপ্লোর

SSC: অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের তালিকা, ১৮৩ জনের নাম প্রকাশ

SSC Fake Teacher List: ২৪ ঘণ্টার মধ্যেই 'অযোগ্য' শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের । 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের (Teacher) তালিকা (List)। ১৮৩ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬-র এসএসসি নবম-দশমের ১৮৩ জনের তালিকা প্রকাশ। ২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট (High Court) । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের । 

যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।                     

তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি বিষয়েই কিন্তু 'অযোগ্য প্রার্থীরা' চাকরি পেয়েছেন। কমিশনের প্রকাশিত তালিকা থেকে সেই তথ্যই পাওয়া যাচ্ছে। এও দেখা যাচ্ছে, সংরক্ষিত তালিকাতেই অযোগ্য প্রার্থীরা সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন। এমনকী, এই তালিকায় রয়েছেন এমন ৭৫-৮০ শতাংশ প্রার্থীরা বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরি করছেন।     

আরও পড়ুন, ১৮৩ জন অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ কমিশনের, তালিকায় কারা কারা রয়েছেন?

প্রসঙ্গত, নবম-দশমে কতজন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছেন, বুধবার এই প্রশ্নের জবাবে ১৮৩ জনের কথা আদালতে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেন, আরও অনেক ধেড়ে ইঁদুর ধরা পড়বে।                                                   

আরও পড়ুন, হতে হবে নির্ভীক, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতির শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির

এর আগে সিবিআই দাবি করেছিল, তারা এমন প্রায় ৯৫২ জন সুপারিশপত্র প্রাপকের খোঁজ পেয়েছে। যার মধ্যে ৭৯৬ জন শিক্ষক পদে কর্মরত। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, শুক্রবারের মধ্যে যে ১৮৩ জন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। তাঁদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত, তাও জেলা স্কুল পরিদর্শকের কাছে জানতে চাইবে কমিশন। ৩ দিনের মধ্যে স্কুল পরিদর্শকদের সেই তথ্য জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।                                     

হাইকোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবার বিকেলেই, ১৮৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। SSC’র দেওয়া তালিকার ওপরেও লেখা হয়েছে। এই তালিকায় যে ১৮৩ জনের নাম রয়েছে, তাঁরা ভুল পথে চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন।                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget