এক্সপ্লোর

SSC News: নবম-দশমের ফল প্রকাশ, শিক্ষামন্ত্রী বলছেন, 'চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন'

SSC Result: এসএসসি কর্তৃপক্ষ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ করেছে। গত ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

কলকাতা : একাদশ-দ্বাদশের পর, এবার নবম-দশমের ফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এক্স মাধ্যমে পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এসএসসি কর্তৃপক্ষ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ করেছে। গত ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের উদ্দেশে শিক্ষামন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, 'চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন।'             

একাদশ-দ্বাদশের পর নবম-দশমে শিক্ষক নিয়োগের রেজাল্ট আউট হল আজ ২৪ নভেম্বর। নবম-দশমে নিয়োগের জন্য শিক্ষকের শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৯২ হাজার পরীক্ষার্থী। রোল নম্বর দিয়ে কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে রেজাল্ট। আগামী সপ্তাহে ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করবে SSC, খবর সূত্রের।                      

প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, এসএসসি- র সেই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল এসএসসি।                

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট বেরনোর পর পরীক্ষার্থীদের মধ্যে থেকে একাংশ অভিযোগ করেছিলেন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। অত্যন্ত ধীর গতিতে চলছে ওয়েবসাইট। এসএসসি কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট খোলাতেই এই সমস্যা হয়েছিল। এরপর কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন সেই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের পরিচিত মুখের অনেকেই সেখানে ডাক পাননি। এখন তাঁদের ভরসা নবম-দশমের তালিকা। সেখানে আদৌ ডাক পাবেন কিনা, ভবিষ্যত অনিশ্চিত হবে নাকি সুনিশ্চিত, এখন সেই আশঙ্কার দোলাচলেই দিন কাটছে চাকরিহারা শিক্ষকদের।                      

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget