এক্সপ্লোর

Presidency University: গেট ভেঙে এবার গার্লস হস্টেলের 'দখল' প্রেসিডেন্সির পড়ুয়াদের

এর আগে প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের দখল নেন পড়ুয়ারা। সেখানেও দেখা যায় একই ছবি। গেটের তালা ভেঙে নিজেরা ভেতরে ঢুকে যান পড়ুয়ারা। হস্টেলের ঘরের তালা ভেঙে, কেউ আবার চাবি দিয়ে তালা খুলে হস্টেলে ঢোকেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হিন্দু হস্টেলের পর এবার সল্টলেকে গার্লস হস্টেলের গেট ভেঙে দখল নিল প্রেসিডেন্সির পড়ুয়ারা। এদিন বিকেলে সল্টলেকে হস্টেলের সামনে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। এরপর মূল গেট ভেঙে একদল পড়ুয়া ভেতরে ঢোকেন। অভিযোগ, সরকারের নির্দেশের পরেও বন্ধ রয়েছে হস্টেল। এদিন হস্টেলে ঢুকে নিজেদের ঘরের চাবি হাতে তুলে নেন আন্দোলনকারী পড়ুয়ারা। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের দখল নেন পড়ুয়ারা। 

ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির (Presidency University) হিন্দু হস্টেল (Hindu Hostel)ও সল্টেলেকের গার্লস হস্টেল। দুই হস্টেল খোলার জন্য আন্দোলন করছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আন্দোলনে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এক ছাত্রী অভিযোগ, "কর্তৃপক্ষ কোনও দায়িত্ববোধ দেখাচ্ছে। আমরা কীভাবে থাকব তা নিয়ে কিছু বলছে না। আমরা অফলাইন ক্লাস করছি। তারপর কোথায় ফিরব জানি না। মাথার উপরে ছাদ নেই। বহু দূর থেকে ছাত্রছাত্রীরা এসেছে পড়তে। তাঁদের মধ্যে কেউ প্রথমবার কলকাতায় এসেছে। হস্টেল ছাড়া তাঁদের কোথাও থাকার জায়গা নেই। তাঁরা ক্লাস করতে পারবেন না। পড়াশোনাও হবে না। কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না।'' 

২০২০ সালে করোনার (Corona) ধাক্কায় বন্ধ হয়েছিল হস্টেলের দরজা। রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই এক মাস আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) শুরু হয়েছে পঠনপাঠন। কিন্তু হস্টেল খুলছিল না। এই অভিযোগ তুলে কার্যত হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এর আগে গত সপ্তাহে ঠিক একইভাবে হস্টেলের গেট ভেঙে হিন্দু হস্টেলের দখল নিতে দেখা যায় পড়ুয়াদের। হস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী জানান, "ওঁরা জোরে দরজা ধাক্কা দিয়েছে, দরজা ভেঙে গিয়েছে। যাতে কারোর বিপদ না হয়, দরজা গায়ে না পড়ে তাই বাধ্য হয়ে নিরাপত্তারক্ষী খুলে দিয়েছে।'' দেখা যায় হস্টেল সংলগ্ন মাঠে বসে পড়ুয়ারা কেউ আড্ডা দিচ্ছেন, কেউ খেলছেন। 

এদিকে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ পাঠভবনের পড়ুয়াদের। পরীক্ষা না দেওয়ার ডাক দিয়ে ভাষাবিদ্যা ভবনের সামনে বিক্ষোভ দেখায় পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের একাংশ। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিও বেধে যায়। আজ বিশ্বভারতীতে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম সেমিস্টারের পরীক্ষা ও মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পাশাপাশি, তিনদফা দাবিতে ২২ দিন ধরে চলছে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন। 

আরও পড়ুন: RG Kar Medical College: দুই সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র আর জি কর, আহত বেশ রয়েকজন ডাক্তারি পড়ুয়া

সেরা শিরোনাম

Cyclone Arnab Updates: ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
West Bengal News Live Updates: অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget