এক্সপ্লোর

Sujan Chakraborty : '২০০৯ সালে কোথায় ছিলেন...বিরোধী বলেই আমার মনে হচ্ছে' পার্থর দাবি উড়িয়ে বললেন সুজন

Sujan Chakraborty On Partha Comment : 'বাম আমলে নিয়োগ মানে স্বচ্ছতা, আর তৃণমূল আমলে নিয়োগ মানে টাকার খেলা!' বললেন সুজন।

কলকাতা : স্কুলে নিয়োগ দুর্নীতির ( Bengal Recruitment Scam ) মামলায় জেলবন্দি রয়েছেন। সেই অবস্থাতেই কার্যত বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) । বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীদের একযোগে নিশানা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বললেন, 'যে সুজন চক্রবর্তী ( Sujan Chakraborty ) , দিলীপবাবু ( Dilip Ghosh ) , শুভেন্দুবাবুরা ( Suvendu Adhikari ) বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন,
উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। তাঁরা ২০০৯-১০-এ সিএজি রিপোর্ট পড়ুন' !                                             

'আমি কোনও কাজ বেআইনি করতে পারব না'
দিলীপ , শুভেন্দু, সুজনকে নিয়ে পার্থর দাবি, 'যে সমস্ত জায়গায় তদ্বির করেছে, যেহেতু আমি তাঁদেরকে বলেছি, করতে পারব না, আমি নিয়োগকর্তা নই। আমি এব্যাপারে কোনওরকম সাহায্য তো দূরের কথা, আমি কোনও কাজ বেআইনি করতে পারব না।  ' 

সুজনের প্রতিক্রিয়া
পার্থর এই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায় যে সময়কালের উল্লেখ করেছেন, সেই সময়ে বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে । সুজন বলেন, ' ২০০৯-১০-এ নাকি সুপারিশ করা হয়েছিল ওঁর কাছে। ২০০৯ সালে কোথায় ছিলেন? তখন তো সরকারে কেউ না বলেই আমার ধারনা, বিরোধী বলেই আমার মনে হচ্ছে। আমি এবং আমরা প্রথম দিন থেকে বলছি, মুখ্যমন্ত্রী বলছেন তালিকা প্রকাশ করবেন। আমরা বলছি করুন। তাঁর ক্ষমতা নেই। করলে আপনি ধরা পড়ে যাবে, বাম আমলে নিয়োগ মানে স্বচ্ছতা, আর তৃণমূল আমলে নিয়োগ মানে টাকার খেলা! ' 

কুণালের ট্যুইট
তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বিরোধীদের আক্রমণ করাই নয়। গোটা বিষয়টি অন্য মাত্রা দিয়েছে, কুণাল ঘোষের ট্যুইট। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, ট্যুইটারে লিখেছেন, ' শিক্ষায় নিয়োগ-বিতর্ক।
দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ 
করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি?
তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক।' 

 এদিন সকাল ১১টা ৪২ মিনিটে এই ট্যুইটটি করেন কুণাল ঘোষ। আর বেলা ১২টার পর আদালতের বাইরে বিরোধীদের নিশানা করে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। এই মিল নিয়েই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ

আরও পড়ুন :

আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ ! আনলেন শুভেন্দু, দিলীপ, সুজনের নাম

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget