এক্সপ্লোর

Sukanta Mazumdar : ''২৪-এর আগে সিএএ চালু হবে, মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না', ঠাকুরনগরের সভায় দাবি সুকান্তর

TMC : তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের পাল্টা কটাক্ষ, 'বিজেপি ভাঁওতা দিচ্ছে। ভোট আসলে নাগরিকত্বের কথা ভাবে। এতদিন রামমন্দির বলত এবার সিএএ, মতুয়ারা বুঝে গেছে ভাঁওতা।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিল বিজেপি (BJP)। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) সভা করেন ঠাকুরনগরে (Thakurnagar)। সেই সভাতেই অনুপস্থিত বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

নাগরিকত্ব আশ্বাস মতুয়াদের

কেন্দ্রীয় মন্ত্রীর সুরে সুর মিলিয়ে এবার রাজ্য বিজেপির সভাপতিও ঠাকুরনগরে গিয়ে নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিলেন মতুয়াদের। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের শিরোনামে উঠে এসেছে সিএএ (CAA) ইস্যু। বিশেষ করে মোদি সরকার গুজরাতের (Gujrat) দুই জেলায় তিনটি দেশ থেকে আসা ৬ ধর্মের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণার পর, বাংলায় CAA চালু করার দাবি আরও জোরাল হয়েছে। 

এই প্রেক্ষাপটে কয়েকদিন আগে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের বার্ষিক সম্মেলনে নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। আর এবার সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

রাজনৈতিক তরজা

ঠাকুরনগরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, '২০২৪-এর আগে সিএএ চালু হবে। মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। মতুয়াদের নাগরিকত্বের সঙ্গে সমঝোতা হবে না।' পাল্টা তৃণমূল নেত্রী ও প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেছেন, 'বিজেপি ভাঁওতা দিচ্ছে। ভোট আসলে নাগরিকত্বের কথা ভাবে। এতদিন রামমন্দির বলত এবার সিএএ, মতুয়ারা বুঝে গেছে ভাঁওতা।'

একদিকে যখন সিএএ নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর চলছে, তার মধ্যেই উত্তর ২৪ পরগনায় বিজেপির অন্দরে কোন্দলের ইঙ্গিত। বৃহস্পতিবার ঠাকুরনগরে সুকান্ত মজুমদারের সভায় দেখা গেল না বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে। জেলা সভাপতি ব্যস্ততার কথা বলে প্রসঙ্গ এড়ালেও, সুকান্ত মজুমদারের গলায় ভিন্ন সুর।

দলের রাজ্য সভাপতির সভায় বিজেপি সাংসদ-বিধায়কের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত লোকসভা ও বিধানসভা ভোটে সিএএ ইস্যু ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। দলের কোন্দল মিটিয়ে এবারও কি নাগরিকত্বের আশ্বাস দিয়ে ভোট বৈতরণী পার করতে পারবে গেরুয়া শিবির? পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন- ‘উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে, নাকা তল্লাশি বাড়াতে হবে’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget