এক্সপ্লোর

Sukhendu Sekhar Ray : আবার সুখেন্দুশেখরের ইঙ্গিতপূর্ণ পোস্ট, 'মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল' করার বার্তা

'রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ' ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

কলকাতা : ১৪ তারিখ রাত দখলের ডাকের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। দলকে অস্বস্তিতে ফেলেই তিনি নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদে বসেছিলেন। তারপর তাঁকে সমনও পাঠায় পুলিশ। তাতে তিনি নির্দিষ্ট পোস্ট ডিলিট করলেও, নিজের মতামত থেকে সরেননি। বুধবার, আরও এক রাত দখলের আগে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

কলকাতা থেকে জেলা, আর জি কর মামলায় কাল সুপ্রিম কোর্টের শুনানির আগে ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। তার আগেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লিখলেন, 'রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।  মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার।' সোশাল মিডিয়ায় পোস্ট করলেন এই বার্তা।

১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন প্রবীণ রাজনীতিক। তারপর সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর আবার তিনি পোস্ট করেন, 'CBI-কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও CP-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা, কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ৩ দিন পর স্নিফার ডগ আনা হল? শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান।'

এরপর, তৃণমূল সাংসদকে পরপর দু'বার হাজিরার নোটিস পাঠায় কলকাতা পুলিশ। পাল্টা গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দুশেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও, নিজের অবস্থানে অনড়ও থাকেন তিনি। এরপর কখনও বাস্তিল দুর্গ পতনের কথা মনে করান তিনি। আবার সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন মিডল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ। লিখেছিলেন , মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী?  

সবমিলিয়ে, সুখেন্দুশেখর রায়ের পরপর পোস্টে বেড়েই চলেছে তৃণমূলের অস্বস্তি। তবে প্রবীণ নেতা স্পষ্টতই জানিয়েছেন, তিনি নিজের অবস্থানেই অনড় থাকছেন। দলের বিষয়ে কোনও মন্তব্য তিনি করবেন না।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget